প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন একটি অফিসে (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা) NSI Job Circular 2026 প্রকাশিত হয়েছে। নতুন এই নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় ১৭টি ক্যাটাগরিতে মোট ৭৪৬টি শূন্যপদে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের কাছ থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে। সরকার কর্তৃক অনুমোদিত অন্যান্য ভাতাসহ জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুযায়ী সংশ্লিষ্ট পদের বিপরীতে উল্লিখিত বেতন স্কেলে নিয়োগ প্রদান করা হবে।
একনজরে NSI Job Circular 2026
| বিষয় | বিস্তারিত |
| প্রতিষ্ঠানের নাম | প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন একটি অফিস (NSI) |
| চাকরির ধরন | সরকারি চাকরি |
| মোট পদের ক্যাটাগরি | ১৭টি |
| মোট শূন্যপদ | ৭৪৬টি |
| আবেদনের যোগ্যতা | জেএসসি, এসএসসি, এইচএসসি, স্নাতক ও স্নাতকোত্তর |
| বয়সসীমা (০১/১২/২০২৬ তারিখে) | ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর (বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে নির্দিষ্ট পদে ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য) |
| আবেদন শুরুর তারিখ ও সময় | ০৩ ডিসেম্বর ২০২৬, রাত ৮:০০ ঘটিকা |
| আবেদনের শেষ তারিখ ও সময় | ২৩ ডিসেম্বর ২০২৬, রাত ৮:০০ ঘটিকা |
| আবেদনের মাধ্যম | অনলাইন ([http://ndr.teletalk.com.bd](http://ndr.teletalk.com.bd)) |
| বিজ্ঞপ্তি নং | ডিজি-১৭৪০/২৬ |
NSI Job Circular 2026: পদসমূহ, বেতন স্কেল ও আবেদনের যোগ্যতা
১. সহকারী পরিচালক
- পদসংখ্যা: ১৫৮টি
- গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-৯ (৪৪,০০০–১,০৫,৯০০ টাকা)
- যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা।
২. টেলিফোন ইঞ্জিনিয়ার
- পদসংখ্যা: ০১টি
- গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-৯ (৪৪,০০০–১,০৫,৯০০ টাকা)
- যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্রি।
৩. সহকারী প্রোগ্রামার
- পদসংখ্যা: ০১টি
- গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-৯ (৪৪,০০০–১,০৫,৯০০ টাকা)
- যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
৪. ফিল্ড অফিসার
- পদসংখ্যা: ৯৩টি
- গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১০ (৩২,০০০–৭৭,৩০০ টাকা)
- যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা।
- শারীরিক যোগ্যতা: উচ্চতা পুরুষদের ক্ষেত্রে অন্যূন ৫ ফুট ৩ ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে অন্যূন ৫ ফুট। বুকের মাপ মহিলা ও পুরুষ উভয়ের ক্ষেত্রে ৩০–৩২ ইঞ্চি (সম্প্রসারিত)।
৫. কম্পিউটার অপারেটর
- পদসংখ্যা: ০৪টি
- গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৩ (২৪,০০০–৫৮,০০০ টাকা)
- যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
৬. সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর
- পদসংখ্যা: ০৩টি
- গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৩ (২৪,০০০–৫৮,০০০ টাকা)
- যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা। সাঁটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজি ৮০ শব্দ ও বাংলা ৫০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজি ৩০ শব্দ ও বাংলা ২৫ শব্দ গতি থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
৭. অ্যাকাউন্ট্যান্ট কাম-ক্যাশিয়ার
- পদসংখ্যা: ০৭টি
- গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৩ (২৪,০০০–৫৮,০০০ টাকা)
- যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা।
৮. কম্পিউটার টেকনিশিয়ান
- পদসংখ্যা: ০১টি
- গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৪ (২৩,৫০০–৫৬,৮০০ টাকা)
- যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, সংশ্লিষ্ট বিষয়ে ০২ বছরের ট্রেড কোর্স সার্টিফিকেট এবং কম্পিউটার চালনায় দক্ষতা।
৯. ফটোগ্রাফার
- পদসংখ্যা: ০২টি
- গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৪ (২৩,৫০০–৫৬,৮০০ টাকা)
- যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, বিভিন্ন ধরনের ক্যামেরা পরিচালনা ও ফটোগ্রাফিতে প্রশিক্ষণপ্রাপ্ত, ডার্করুমের কাজ, কেমিক্যাল ব্যবহার ও ফটোগ্রাফিক ল্যাবরেটরি পরিচালনায় অভিজ্ঞতা এবং কম্পিউটার চালনায় দক্ষতা।
১০. সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
- পদসংখ্যা: ২০টি
- গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৪ (২৩,৫০০–৫৬,৮০০ টাকা)
- যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা। সাঁটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজি ৭০ শব্দ ও বাংলা ৪৫ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজি ৩০ শব্দ ও বাংলা ২৫ শব্দ গতি। ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
১১. ওয়্যারলেস অপারেটর
ADVERTISING
- পদসংখ্যা: ২৩টি
- গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৫ (২২,৮০০–৫৫,২০০ টাকা)
- যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি এবং বেতারযন্ত্রে যোগাযোগের নিয়মাবলি সম্বন্ধে মৌলিক জ্ঞান, মোর্স টেলিগ্রাফিতে প্রতি মিনিটে ২০টি শব্দ গ্রহণ ও প্রেরণের সক্ষমতা এবং কম্পিউটার চালনায় দক্ষতা। তবে টেলিযোগাযোগে প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞতাসম্পন্ন প্রাক্তন সশস্ত্র বাহিনী বা পুলিশ সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য।
১২. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
- পদসংখ্যা: ৫৪টি
- গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৬ (২১,৯০০–৫২,৯০০ টাকা)
- যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজি ২০ শব্দ ও বাংলা ২০ শব্দ গতি। ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
১৩. গাড়িচালক
- পদসংখ্যা: ১২টি
- গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৬ (২১,৯০০–৫২,৯০০ টাকা)
- যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং হালকা গাড়ি চালনায় বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স। অভিজ্ঞতাসম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন।
১৪. ফিল্ড স্টাফ
- পদসংখ্যা: ২৮৮টি
- গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৭ (২১,৪০০–৫১,৯০০ টাকা)
- যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
- শারীরিক যোগ্যতা: উচ্চতা পুরুষদের ক্ষেত্রে অন্যূন ৫ ফুট ৪ ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে অন্যূন ৫ ফুট। বুকের মাপ পুরুষ ও মহিলা উভয় ক্ষেত্রে ৩০–৩২ ইঞ্চি (সম্প্রসারিত)।
১৫. ডেসপ্যাচ রাইডার
- পদসংখ্যা: ০২টি
- গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৮ (২১,০০০–৫০,৯০০ টাকা)
- যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (BRTA) কর্তৃক প্রদত্ত মোটরসাইকেল চালনার বৈধ লাইসেন্সধারী এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা।
১৬. ডার্করুম অ্যাসিস্ট্যান্ট
- পদসংখ্যা: ০১টি
- গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৮ (২১,০০০–৫০,৯০০ টাকা)
- যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, ফটোগ্রাফিক ল্যাবরেটরির কার্যক্রমে ০৩ বছরের কর্মের অভিজ্ঞতা, ক্যামেরা পরিচালনা ও ছবি মুদ্রণ পদ্ধতি সম্পর্কে বাস্তব জ্ঞান এবং কম্পিউটার চালনায় দক্ষতা।
১৭. অফিস সহায়ক
- পদসংখ্যা: ৭৬টি
- গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-২০ (২০,০০০–৪৮,৪০০ টাকা)
- যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
আবেদন ফি ও জমাদানের নিয়ম
- ক্রমিক নং ১ হতে ৪ নং পদের জন্য: ২০০ টাকা
- ক্রমিক নং ৫ হতে ১৩ নং পদের জন্য: ১০০ টাকা
- ক্রমিক নং ১৪ হতে ১৭ নং পদের জন্য: ৫০ টাকা
- পরীক্ষার ফি-এর সাথে বিধি মোতাবেক ভ্যাট (VAT) ও কমিশন যুক্ত হবে (অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি-২ শাখার ৩০ ডিসেম্বর ২০২৪ তারিখের ৩৬২নং প্রজ্ঞাপন অনুসরণ করা হবে)।
NSI Job Circular 2026 অনলাইনে আবেদন পদ্ধতি
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা টেলিটকের নির্ধারিত ওয়েবসাইট [http://ndr.teletalk.com.bd](http://ndr.teletalk.com.bd) এর মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন। ফরম পূরণ ও নির্দেশনা অনুযায়ী ছবি এবং স্বাক্ষর (Signature) আপলোড করে Submit করার পর User ID সম্বলিত একটি Applicant's Copy পাওয়া যাবে, যা প্রিন্ট বা ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে।
টেলিটক SMS-এর মাধ্যমে ফি প্রদানের নিয়ম
আবেদনপত্র দাখিলের পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে যেকোনো টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর থেকে দুটি SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে:
১. প্রথম SMS: NDR<space>User ID লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।(উদাহরণ: NDR NCRPQBCR send to 16222)
২. দ্বিতীয় SMS: ফিরতি মেসেজে প্রাপ্ত ৮ ডিজিটের PIN নম্বর ব্যবহার করে NDR<space>YES<space>PIN লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।(উদাহরণ: NDR YES 12345678 send to 16222)
গুরুত্বপূর্ণ তারিখ ও শর্তাবলি
- আবেদন ও ফি জমাদান শুরু: ০৩ ডিসেম্বর ২০২৬ খ্রিঃ রাত ৮:০০ ঘটিকা।
- আবেদনপত্র জমাদানের শেষ তারিখ: ২৩ ডিসেম্বর ২০২৬ খ্রিঃ রাত ৮:০০ ঘটিকা। নির্ধারিত সময়ের মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
- বয়সসীমা: ০১ ডিসেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর (এক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সর্বশেষ আদেশ/ পরিপত্র/ প্রজ্ঞাপন অনুসরণ করা হবে)।
- পদসংখ্যা হ্রাস বা বৃদ্ধি হতে পারে এবং কর্তৃপক্ষ নিয়োগ সংক্রান্ত যাবতীয় ক্ষমতা সংরক্ষণ করেন।
- পরীক্ষার সময় মোবাইলসহ যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ।