বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি) নৌপরিবহন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে।
পদের নাম ও সংখ্যা:
১. উর্ধ্বতন প্রকৌশলী প্রশিক্ষক (গ্রেড-৪) - ০১টি
২. শিক্ষা কর্মকর্তা (পদার্থবিদ্যা) (গ্রেড-৯) - ০১টি
৩. সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (গ্রেড-১০) - ০১টি
পরীক্ষার তারিখ ও সময়: ০৬ ডিসেম্বর ২০২৬ তারিখ, রবিবার সকাল ১০:০০ টা থেকে পরীক্ষা শুরু হবে।
পরীক্ষার স্থান: বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।
মৌখিক পরীক্ষার নিয়মাবলী:
পরীক্ষার জন্য আলাদা কোনো সাক্ষাৎকারপত্র পাঠানো হবে না। প্রার্থীদের বিপিএসসি অথবা টেলিটকের ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত প্রবেশপত্র সাথে আনতে হবে। প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না। প্রার্থীদের নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র:
মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ এবং এক সেট সত্যায়িত ফটোকপি (BPSC Form-5A সহ) বোর্ডে জমা দিতে হবে। এছাড়া জাতীয় পরিচয়পত্র, ছবি এবং প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ বা অন্যান্য দালিলিক প্রমাণ সাথে রাখতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ