৭৪৬ পদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন একটি অধিদপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন একটি অধিদপ্তরে কিছু সংখ্যক শূন্যপদ পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকগণের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হয়েছে। সরকার কর্তৃক অনুমোদিত অন্যান্য ভাতাসহ জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুযায়ী ১৭টি ক্যাটাগরিতে মোট ৭৪৬ জনকে নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ০৩ ডিসেম্বর ২০২৬ তারিখ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।
একনজরে নিয়োগ বিজ্ঞপ্তি
- প্রতিষ্ঠানের নাম: প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন একটি অধিদপ্তর
- চাকরির ধরন: সরকারি চাকরি
- মোট ক্যাটাগরি: ১৭টি
- মোট পদসংখ্যা: ৭৪৬টি
- আবেদন পদ্ধতি: অনলাইন (
[http://ndr.teletalk.com.bd](http://ndr.teletalk.com.bd)) - আবেদন শুরুর তারিখ: ০৩ ডিসেম্বর ২০২৬ (রাত ০৮:০০ ঘটিকা)
- আবেদনের শেষ তারিখ: ২৩ ডিসেম্বর ২০২৬ (রাত ০৮:০০ ঘটিকা)
- আবেদন ফি জমাদানের শেষ সময়: ২৬ ডিসেম্বর ২০২৬ (রাত ০৮:০০ ঘটিকা পর্যন্ত, শুধুমাত্র User ID প্রাপ্ত প্রার্থীদের জন্য)
পদের নাম, পদসংখ্যা, বেতন স্কেল ও আবেদনের যোগ্যতা
১. সহকারী পরিচালক
- গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-৯ (৪৪,০০০-১,০৫,৯০০/- টাকা)
- শূন্য পদের সংখ্যা: ১৫৮টি
- যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা।
২. টেলিফোন ইঞ্জিনিয়ার
- গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-৯ (৪৪,০০০-১,০৫,৯০০/- টাকা)
- শূন্য পদের সংখ্যা: ০১টি
- যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্রি।
৩. সহকারী প্রোগ্রামার
- গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-৯ (৪৪,০০০-১,০৫,৯০০/- টাকা)
- শূন্য পদের সংখ্যা: ০১টি
- যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রোনিক্স ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
৪. ফিল্ড অফিসার
- গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১০ (৩২,০০০-৭৭,৩০০/- টাকা)
- শূন্য পদের সংখ্যা: ৯৩টি
- যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা।
- শারীরিক যোগ্যতা: উচ্চতা পুরুষদের ক্ষেত্রে অন্যূন ৫ ফুট ৩ ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে অন্যূন ৫ ফুট। বুকের মাপ মহিলা ও পুরুষ উভয়ের ক্ষেত্রে ৩০-৩২ ইঞ্চি (সম্প্রসারিত)।
৫. কম্পিউটার অপারেটর
- গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৩ (২৪,০০০-৫৮,০০০/- টাকা)
- শূন্য পদের সংখ্যা: ০৪টি
- যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
৬. সাঁট-লিপিকার-কাম-কম্পিউটার অপারেটর
- গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৩ (২৪,০০০-৫৮,০০০/- টাকা)
- শূন্য পদের সংখ্যা: ০৩টি
- যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে ৮০ শব্দ ও বাংলায় ৫০ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা। (বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য)।
৭. অ্যাকাউনট্যান্ট কাম-ক্যাশিয়ার
- গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৩ (২৪,০০০-৫৮,০০০/- টাকা)
- শূন্য পদের সংখ্যা: ০৭টি
- যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা।
৮. কম্পিউটার টেকনিশিয়ান
- গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৪ (২৩,৫০০-৫৬,৮০০/- টাকা)
- শূন্য পদের সংখ্যা: ০১টি
- যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, সংশ্লিষ্ট বিষয়ে ০২ (দুই) বৎসরের ট্রেড কোর্স সার্টিফিকেট এবং কম্পিউটার চালনায় দক্ষতা।
৯. ফটোগ্রাফার
ADVERTISING
- গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৪ (২৩,৫০০-৫৬,৮০০/- টাকা)
- শূন্য পদের সংখ্যা: ০২টি
- যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, বিভিন্ন ধরনের ক্যামেরা পরিচালনা ও ফটোগ্রাফিতে প্রশিক্ষণ প্রাপ্ত, ডার্করুমের কাজ, কেমিক্যাল ব্যবহার ও ফটোগ্রাফিক ল্যাবরেটরি পরিচালনায় অভিজ্ঞতা এবং কম্পিউটার চালনায় দক্ষতা।
১০. সাঁট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
- গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৪ (২৩,৫০০-৫৬,৮০০/- টাকা)
- শূন্য পদের সংখ্যা: ২০টি
- যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা। (বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য)।
১১. ওয়্যারলেস অপারেটর
- গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৫ (২২,৮০০-৫৫,২০০/- টাকা)
- শূন্য পদের সংখ্যা: ২৩টি
- যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি এবং বেতারযন্ত্রে যোগাযোগের নিয়মাবলী সম্বন্ধে মৌলিক জ্ঞান এবং মোর্স টেলিগ্রাফিতে প্রতি মিনিটে ২০টি শব্দ গ্রহণ ও প্রেরণের সক্ষমতা ও কম্পিউটার চালনায় দক্ষতা। (টেলিযোগাযোগে প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞতাসম্পন্ন প্রাক্তন সশস্ত্র বাহিনী বা পুলিশ সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য)।
১২. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
- গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৬ (২১,৯০০-৫২,৯০০/- টাকা)
- শূন্য পদের সংখ্যা: ৫৪টি
- যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা। (বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বৎসর পর্যন্ত শিথিলযোগ্য)।
১৩. গাড়িচালক
- গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৬ (২১,৯০০-৫২,৯০০/- টাকা)
- শূন্য পদের সংখ্যা: ১২টি
- যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স। অভিজ্ঞতাসম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন।
১৪. ফিল্ড স্টাফ
- গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৭ (২১,৪০০-৫১,৯০০/- টাকা)
- শূন্য পদের সংখ্যা: ২৮৮টি
- যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
- শারীরিক যোগ্যতা: উচ্চতা পুরুষদের ক্ষেত্রে অন্যূন ৫ ফুট ৪ ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে অন্যূন ৫ ফুট। বুকের মাপ পুরুষ ও মহিলা উভয় ক্ষেত্রে ৩১-৩৩ ইঞ্চি (সম্প্রসারিত)।
১৫. ডেসপ্যাচ রাইডার
- গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৮ (২১,০০০-৫০,৮০০/- টাকা)
- শূন্য পদের সংখ্যা: ০২টি
- যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, মোটরসাইকেল চালনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (BRTA) কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্স ধারী এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা।
১৬. ডার্করুম অ্যাসিস্ট্যান্ট
- গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৮ (২১,০০০-৫০,৮০০/- টাকা)
- শূন্য পদের সংখ্যা: ০১টি
- যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, ফটোগ্রাফিক ল্যাবরেটরির ডার্করুমে ০৩ (তিন) বৎসর কর্মের অভিজ্ঞতা, ক্যামেরা পরিচালনা ও ছবি মুদ্রণ পদ্ধতি সম্পর্কে বাস্তব জ্ঞান এবং কম্পিউটার চালনায় দক্ষতা।
১৭. অফিস সহায়ক
- গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-২০ (২০,০০০-৪৮,৪০০/- টাকা)
- শূন্য পদের সংখ্যা: ৭৬টি
- যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
সোর্সঃ দৈনিক ইত্তেফাক
বিস্তারিত দেখুন নিচেঃ