ADVERTISING
ADVERTISING

বাংলাদেশ চা বোর্ডের ৮টি ক্যাটাগরির মোট ১৪টি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা:
১. প্রধান শিক্ষক (প্রাইমারী) - ০১টি
২. খামার ও গুদাম সহকারী - ০১টি
৩. পেশ ইমাম - ০১টি
৪. সহকারী শিক্ষক (শরীর চর্চা) - ০১টি
৫. জেনারেটর অপারেটর - ০২টি
৬. দপ্তরী - ০১টি
৭. গবেষণাগার সহকারী - ০১টি
৮. অফিস সহায়ক - ০৬টি

পরীক্ষার তারিখ ও সময়: ০৪ ডিসেম্বর ২০২৬ খ্রি. তারিখ, সকাল ১০.০০ ঘটিকা।

পরীক্ষার স্থান: ডা. খাস্তগীর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, জামাল খান রোড, চট্টগ্রাম।

ADVERTISING

প্রবেশপত্র সংক্রান্ত তথ্য:
আবেদনকারীগণ আগামী ২৩ নভেম্বর ২০২৬ খ্রি. তারিখ সকাল ৯:০০ ঘটিকা হতে টেলিটকের নির্ধারিত ওয়েবসাইট (https://bteab.teletalk.com.bd/) থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা:
লিখিত পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই প্রবেশপত্র এবং জাতীয় পরিচয়পত্রের (NID) কপিসহ কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। পরীক্ষার ফলাফল এবং পরবর্তী সময়সূচি বাংলাদেশ চা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ চা বোর্ডের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন