সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ও এর অধীনস্থ সাধারণ প্রশাসনের শূন্য পদসমূহ পূরণের জন্য বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা:
১. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক - ০৫টি
২. হিসাব সহকারী - ০১টি
৩. অফিস সহায়ক - ২১টি
৪. নিরাপত্তা প্রহরী - ১১টি
৫. বেয়ারার - ০১টি
৬. পরিচ্ছন্নতাকর্মী - ০৪টি
মোট পদসংখ্যা: ৪৩টি
বয়স সংক্রান্ত তথ্য: ১৫/১২/২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীগণ http://dcsirajganj.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন। আবেদন ফি টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: অনলাইনে আবেদন শুরু হবে ২৫ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ১০:০০ টায় এবং শেষ হবে ১৫ ডিসেম্বর ২০২৬ তারিখ বিকাল ০৫:০০ টায়।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ