ADVERTISING
ADVERTISING

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত অগ্রণী ব্যাংক পিএলসি, বেসিক ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন-এর নিয়োগ পরীক্ষার সময়সূচি, কেন্দ্র তালিকা এবং পরীক্ষা সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা: সিনিয়র অফিসার (ল) পদে মোট ১৫টি শূন্য পদের বিপরীতে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার তারিখ ও সময়: লিখিত পরীক্ষা আগামী ২৮/১১/২০২৬ (শনিবার) তারিখ বিকাল ০৩:০০টা হতে ০৫:০০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

পরীক্ষার স্থান: তেজগাঁও গভর্নমেন্ট হাইস্কুল, তেজগাঁও, ঢাকা।

ADVERTISING

পরীক্ষার ধরণ: মোট ২০০ নম্বরের ০২ ঘণ্টা ব্যাপী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সংক্ষিপ্ত প্রশ্ন (৩০ নম্বর), বাংলা ফোকাস রাইটিং (২০ নম্বর), ইংরেজি ফোকাস রাইটিং (২০ নম্বর) এবং বিষয়ভিত্তিক প্রশ্ন (১৩০ নম্বর) থাকবে।

গুরুত্বপূর্ণ নির্দেশনা:
১. প্রার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে ১ ঘণ্টা পূর্বে কেন্দ্রে উপস্থিত হতে হবে।
২. প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
৩. ক্যালকুলেটর, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ইলেকট্রনিক কার্ড বা অন্য কোনো ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ।
৪. পরীক্ষার সময় পরীক্ষার্থীদের উভয় কান দৃশ্যমান রাখতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

ব্যাংকার্স সিলেকশন কমিটির আওতাভুক্ত ৩টি ব্যাংকের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন