ADVERTISING
ADVERTISING

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অধীনে তুলা উন্নয়ন বোর্ড, বান্দরবান জোনের শূন্যপদসমূহে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ায় শুধুমাত্র বান্দরবান পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দারা অংশগ্রহণের সুযোগ পাবেন।

পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা:
বিজ্ঞপ্তি অনুযায়ী ৩য় ও ৪র্থ শ্রেণির (১১-২০তম গ্রেডভুক্ত) বিভিন্ন পদে নিয়োগ প্রদান করা হবে। পদের ধরন অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা, উচ্চ মাধ্যমিক (এইচএসসি) এবং মাধ্যমিক (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

আবেদনের প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার জন্য https://recruiting.esheba-bhdc.org অথবা বান্দরবান পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইট www.bhdc.gov.bd এর মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফি বিকাশ (bKash)-এর মাধ্যমে পরিশোধ করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২১ ডিসেম্বর ২০২৬, রাত ১২:০০ টা পর্যন্ত।

ADVERTISING

প্রয়োজনীয় তথ্য:
অনলাইনে আবেদনের সময় প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে নির্ধারিত ফি জমা না দিলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বান্দরবান পার্বত্য জেলা পরিষদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

বান্দরবান পার্বত্য জেলা পরিষদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন