গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের অধীন তোশাখানা ইউনিটের জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিতব্য মৌখিক পরীক্ষার সময়সূচী পরিবর্তন করা হয়েছে। অনিবার্য কারণে পূর্বনির্ধারিত ২১ নভেম্বর ২০২৬ তারিখের পরিবর্তে নতুন সময়সূচী ঘোষণা করা হয়েছে।
মৌখিক পরীক্ষার নতুন তারিখ ও সময়:
আগামী ২৫ নভেম্বর ২০২৬ তারিখ, বুধবার দুপুর ০২:০০ টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার স্থান:
যুগ্মসচিব (প্রশাসন)-এর অফিস কক্ষ, কক্ষ নম্বর-৪২৫, ভবন নম্বর-১, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
পদের নাম ও সংখ্যা:
তোশাখানা ইউনিটের গ্যালারী অ্যাটেনডেন্ট পদের জন্য মোট ৩৩ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
প্রয়োজনীয় কাগজপত্র:
পরীক্ষার সময় প্রার্থীদের মূল আবেদন ফরম (Application Form), সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র, চারিত্রিক সনদ এবং চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্রের মূল কপি ও ২ সেট সত্যায়িত ফটোকপি সাথে আনতে হবে।
বিশেষ নির্দেশনা:
মৌখিক পরীক্ষার জন্য আলাদা কোনো নতুন প্রবেশপত্র ইস্যু করা হবে না; পূর্বের ডাউনলোডকৃত প্রবেশপত্র দিয়েই পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে। পরীক্ষা শুরু হওয়ার অন্তত ৩০ মিনিট আগে প্রার্থীদের আসন গ্রহণ করতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ