কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-২, চট্টগ্রামের বিভিন্ন পদের ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচী ঘোষণা করা হয়েছে।
পদের নামসমূহ: কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং গাড়ি চালক।
মৌখিক পরীক্ষার স্থান: কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-২, চট্টগ্রাম, সিজিও বিল্ডিং-১ (৩য় তলা), আগ্রাবাদ, চট্টগ্রাম।
মৌখিক পরীক্ষার তারিখ ও সময়: ১৫ নভেম্বর ২০২৬ খ্রি. (পদভেদে সময়সূচী বিজ্ঞপ্তিতে দ্রষ্টব্য)।
প্রয়োজনীয় কাগজপত্র: মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, চারিত্রিক সনদপত্র, স্থায়ী বাসিন্দার সনদ, জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন এবং অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের (Applicant’s Copy) মূল কপি প্রদর্শন করতে হবে। এছাড়া সকল সনদের এক সেট সত্যায়িত ফটোকপি ও পাসপোর্ট সাইজের ২ কপি রঙিন ছবি জমা দিতে হবে। গাড়ি চালক পদের প্রার্থীদের ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স সাথে রাখতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ