বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের গাড়িচালক পদের ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ করা হয়েছে। গত ১১ ও ১২ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত ব্যবহারিক পরীক্ষার ফলের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।
পদের নাম: গাড়িচালক
মৌখিক পরীক্ষার তারিখ: ১৭ নভেম্বর ২০২৬
সময়: বেলা ২:০০ ঘটিকা
স্থান: বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের প্রধান কার্যালয়, ১ম ১২ তলা সরকারি অফিস ভবন (১১ তলা), সেগুনবাগিচা, ঢাকা।
ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত তারিখে ও সময়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য উপস্থিত থাকতে হবে। উল্লেখ্য যে, এই পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত নির্বাচনের পরবর্তী ধাপ সম্পন্ন করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ