ভূমি মন্ত্রণালয়ের অধীন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের একটি পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।
পদের নাম: সহকারী জরিপ অফিসার (১১তম গ্রেড)
মৌখিক পরীক্ষার তারিখ: ২৫ নভেম্বর ২০২৪
মৌখিক পরীক্ষার সময়: সকাল ১০:০০ টা
পরীক্ষার স্থান: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা।
প্রয়োজনীয় কাগজপত্র: মৌখিক পরীক্ষার বোর্ডে সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, BPSC Form-5A (Applicant’s Copy), প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্র এবং নাগরিকত্ব সনদের মূল কপির পাশাপাশি এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের ছাড়পত্র অবশ্যই প্রদর্শন করতে হবে।
বিশেষ নির্দেশনা: প্রার্থীদের নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষার দিন কমিশন চত্ত্বরে মোবাইল ফোন বা অন্য কোনো যোগাযোগ যন্ত্র বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ