প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডের অধীন বিভিন্ন জেলা সশস্ত্র বাহিনী বোর্ডসমূহে “সচিব” পদের শূন্যপদে সরাসরি নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ তথ্য
- প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড (BASB)।
- পদের নাম: সচিব।
- পদ সংখ্যা: ০৪ (চার) টি।
- বেতন স্কেল ও গ্রেড: গ্রেড-৫ম (জাতীয় বেতন স্কেল অনুযায়ী)।
- বয়সসীমা: সর্বোচ্চ ৫৩ বছর।
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত মেজর বা সমপদমর্যাদার কর্মকর্তা (নৌবাহিনী ব্যতীত)।
আবেদনের সময়সীমা
- অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৮/১১/২০২৬ সকাল- ১০.০০ ঘটিকা।
- অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১৭/১২/২০২৬ বিকাল- ০৫.০০ ঘটিকা।
আবেদন পদ্ধতি ও শর্তাবলি
- পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণকে https://basb.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে।
- অনলাইন (Online) ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।
- শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমাদান করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
- নিয়োগ সংক্রান্ত পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিটি দেখতে টেলিটকের জবপোর্টাল https://alljobs.teletalk.com.bd অথবা বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডের ওয়েবসাইট www.basb.gov.bd -এর নোটিশবোর্ড ভিজিট করতে পারেন।
সূত্রঃ দৈনিক ইত্তেফাক-১১-১১-২০২৬ তারিখ
ADVERTISING
বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ