ADVERTISING
ADVERTISING

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর-এর বিভিন্ন পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে।

পদের নামসমূহ: সাটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, ডাটা এন্ট্রি অপারেটর, সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক।

পরীক্ষার তারিখ ও সময়: ১০ নভেম্বর ২০২৬ (মঙ্গলবার)। পরীক্ষা সকাল ০৯:০০টা, সকাল ১১:০০টা এবং দুপুর ০১:৩০টা থেকে বিভিন্ন শিফটে অনুষ্ঠিত হবে।

পরীক্ষার কেন্দ্র: টেকনিক্যাল স্কুল ও কলেজ, রংপুর।

ADVERTISING

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা:
১. প্রার্থীদের নির্ধারিত সময়ের কমপক্ষে ৩০ মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে।
২. পরীক্ষায় অংশগ্রহণের সময় লিখিত পরীক্ষার প্রবেশপত্র এবং জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদের মূল কপি অবশ্যই সঙ্গে আনতে হবে।
৩. ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তীতে ওয়েবসাইট ও নোটিশ বোর্ডের মাধ্যমে জানানো হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন