প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ)-এর শূন্য পদে নিয়োগের লক্ষ্যে অপেক্ষমাণ তালিকা থেকে প্রার্থীদের চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছে।

পদের নাম: সহকারী প্রকৌশলী (গ্রেড-৯)

স্বাস্থ্য পরীক্ষা ও প্রাক-পরিচয় যাচাইয়ের তথ্য:
সুপারিশকৃত প্রার্থীদের ডোপ টেস্টসহ স্বাস্থ্য পরীক্ষা এবং পুলিশ ভেরিফিকেশনের জন্য নির্ধারিত তারিখ ও সময়ে উপস্থিত থাকতে হবে।
তারিখ: ০৯ নভেম্বর ২০২৪
সময়: সকাল ১০:০০ ঘটিকা
স্থান: বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ), গাজীপুর সেনানিবাস, গাজীপুর।

প্রয়োজনীয় কাগজপত্র:
উপস্থিতির সময় প্রার্থীদের ৫ কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের রঙিন ছবি, পরীক্ষার প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্র (NID), নাগরিকত্ব সনদ এবং নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল মূল কাগজপত্রের ৫ সেট সত্যায়িত ফটোকপি সাথে আনতে হবে। চাকুরীরত প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের ছাড়পত্র দাখিল করতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ সমরাস্ত্র কারখানার (বিওএফ) অপেক্ষমাণ তালিকা হতে নিয়োগের সুপারিশ প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন