কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১, ঢাকা এর বিভিন্ন পদের ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এবং একইসাথে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার (ভাইভা) সময়সূচি ঘোষণা করা হয়েছে।

সংশ্লিষ্ট পদের নামসমূহ:
১. কম্পিউটার অপারেটর
২. উচ্চমান সহকারী
৩. সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
৪. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

মৌখিক পরীক্ষার তারিখ ও সময়:
মৌখিক পরীক্ষা আগামী ০৯ নভেম্বর, ১০ নভেম্বর এবং ১১ নভেম্বর ২০২৬ তারিখ প্রতিদিন সকাল ১০:০০ ঘটিকা হতে অনুষ্ঠিত হবে।

পরীক্ষার স্থান:
কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১, ঢাকা, ২য় ১২ তলা সরকারি অফিস ভবন (লিফটের ৯), সেগুনবাগিচা, ঢাকা-১০০০।

অন্যান্য তথ্য:
ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা এবং মৌখিক পরীক্ষার বিস্তারিত তথ্য কর অঞ্চল-১, ঢাকার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এছাড়াও প্রার্থীদের টেলিটকের মাধ্যমে এসএমএস দিয়ে পরীক্ষার বিষয়টি অবহিত করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

কর অঞ্চল-১, ঢাকার ব্যবহারিক পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন