বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে জর্ডানের 'International Elegance Garment Mfg Co. Ltd' কোম্পানিতে দক্ষ মহিলা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা: মেশিন ওয়ার্কার - ১৫ জন (মহিলা)।
বয়স সংক্রান্ত তথ্য: প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
যোগ্যতা ও অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং গার্মেন্টস-এর আইডি কার্ড সাথে আনতে হবে। যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে প্রত্যাগত কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন ও সুবিধাদি: মাসিক মূল বেতন ১৮৩.৫৫ ইউএসডি। এছাড়া থাকা, খাওয়া, প্রাথমিক চিকিৎসা এবং যাতায়াত খরচ নিয়োগকর্তা বহন করবেন। চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং ৩ বছর চাকরি শেষে দেশে ফেরার বিমান ভাড়া নিয়োগকর্তা প্রদান করবেন।
সাক্ষাৎকারের সময় ও স্থান: আগ্রহী প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারের জন্য ০৬ নভেম্বর ২০২৪, শুক্রবার সকাল ০৮:০০ টায় 'মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, দারুস-সালাম রোড, মিরপুর, ঢাকা' এই ঠিকানায় উপস্থিত থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া: কোনো জীবনবৃত্তান্ত (Bio-data) প্রয়োজন নেই। সাক্ষাৎকারের সময় ৪ কপি রঙিন ছবি, মূল পাসপোর্ট ও পাসপোর্টের রঙিন ও সাদাকালো ফটোকপি এবং একাধিক পাসপোর্ট থাকলে তা সঙ্গে আনতে হবে।
খরচ সংক্রান্ত তথ্য: মেডিকেল ফি ১,০০০ টাকা, ফিঙ্গার প্রিন্ট ফি ২০০ টাকা এবং পিডিও ফি ২০০ টাকা। চূড়ান্তভাবে নির্বাচিত না হওয়া পর্যন্ত বোয়েসেলকে কোনো ফি প্রদান করতে হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ