স্থাপত্য অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত বিভিন্ন পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৩০ ও ৩১ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত 'গাড়ীচালক' পদের ব্যবহারিক পরীক্ষায় মোট ৩৩ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন।
মৌখিক পরীক্ষার সময় ও স্থান:
উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণের তারিখ, সময় ও স্থান পরবর্তীতে স্থাপত্য অধিদপ্তরের ওয়েবসাইট (www.architecture.gov.bd)-এ প্রকাশ করা হবে। প্রার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ০১ ঘণ্টা পূর্বে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।
মৌখিক পরীক্ষার প্রয়োজনীয় কাগজপত্র:
মৌখিক পরীক্ষার সময় আবেদনপত্রের (Application Form) রঙিন প্রিন্ট কপি, প্রবেশপত্র, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ, নাগরিকত্বের সনদ এবং কোটা সংক্রান্ত প্রয়োজনীয় সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। এছাড়া সকল নথিপত্রের এক সেট সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ