কর অঞ্চল-১, ঢাকা এর বিভিন্ন ক্যাটাগরির পদের লিখিত পরীক্ষার ফলাফল এবং উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। ৩০ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হয়েছে।

উত্তীর্ণ পদের সংখ্যা:
- কম্পিউটার অপারেটর: ২২ জন
- সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর: ৩৫ জন
- উচ্চমান সহকারী: ৮২ জন
- অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৬৪ জন
- এছাড়াও চালক ও অফিস সহায়ক পদের ফলাফল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ব্যবহারিক পরীক্ষার সময় ও স্থান:
- গাড়ি চালক পদ: আগামী ০৮/১১/২০২৬ তারিখ দুপুর ০২:০০ ঘটিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেসিয়াম মাঠ অথবা শিল্পকলা একাডেমী মাঠে অনুষ্ঠিত হবে।
- অন্যান্য কম্পিউটার সংশ্লিষ্ট পদ: ০২/১১/২০২৬ এবং ০৩/১১/২০২৬ তারিখে আগারগাঁওস্থ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে (বিসিসি) অনুষ্ঠিত হবে।

বিশেষ নির্দেশনা:
ব্যবহারিক পরীক্ষার সুনির্দিষ্ট সময় ও বিস্তারিত তথ্য প্রার্থীদের টেলিটক এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে অবহিত করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

কর অঞ্চল-১, ঢাকার বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

কর অঞ্চল-১, ঢাকার বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন