হবিগঞ্জের দি রোজেস কালেক্টরেট স্কুল-এর সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপ অর্থাৎ মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।
পদের নাম: সহকারী শিক্ষক (বাংলা ও গণিত)।
মৌখিক পরীক্ষার তারিখ ও সময়: ৩০ অক্টোবর ২০২৬, শুক্রবার, দুপুর ০৩:০০ ঘটিকা।
পরীক্ষার স্থান: জেলা প্রশাসকের অফিস কক্ষ, হবিগঞ্জ।
জরুরি নির্দেশনা: মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীদের অবশ্যই সকল প্রয়োজনীয় কাগজপত্রাদির মূলকপি সাথে নিয়ে আসতে হবে। উল্লেখ্য যে, পর্যাপ্ত পরীক্ষার্থী না থাকায় অধ্যক্ষ ও সহকারী শিক্ষক (আইসিটি) পদের পরীক্ষা বাতিল করা হয়েছে এবং সহকারী শিক্ষক (পদার্থবিজ্ঞান) পদে কোনো উত্তীর্ণ প্রার্থী পাওয়া যায়নি। এসব পদে পরবর্তীতে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ