ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি)-এর সদস্যভুক্ত জনতা ব্যাংক পিএলসি-এর প্রিন্সিপাল অফিসার-ডাক্তার (পিও-ডাক্তার) পদের ০১টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে মৌখিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তির প্রেক্ষিতে অনলাইনে আবেদন করা ২৪ জন যোগ্য প্রার্থীর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার তারিখ: ০৬ নভেম্বর, ২০২৬ (শুক্রবার)

পরীক্ষার সময়: সকাল ০৮:০০ টা ও সকাল ০৯:৩০ টা (দুটি গ্রুপে)

পরীক্ষার স্থান: বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় (প্রধান ভবনের ৪র্থ তলা), মতিঝিল, ঢাকা।

মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের তাদের দাখিলকৃত সকল দলিলাদির মূলকপি প্রদর্শন করতে হবে। মূল কপি প্রদর্শনে ব্যর্থ হলে অথবা দাখিলকৃত তথ্যে কোনো ত্রুটি পাওয়া গেলে প্রার্থীর আবেদন বাতিল বলে গণ্য হবে। প্রার্থীদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকতে হবে এবং মোবাইল ফোন বন্ধ রাখতে হবে। মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন করা যাবে না। এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

জনতা ব্যাংক পিএলসি-এর মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন