জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতালের একটি পদের সরাসরি নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত বাছাই (MCQ Type) পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (BPSC)।
গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
পদের নাম: সিনিয়র স্টাফ নার্স (১০ম গ্রেড)
উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা: ৮৫৩৯ জন
পরীক্ষার তারিখ: ০৩ আগস্ট ২০২৬
পরবর্তী ধাপ: বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সাময়িকভাবে লিখিত পরীক্ষার জন্য মনোনীত করা হয়েছে। লিখিত পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে কমিশনের ওয়েবসাইট ও দৈনিক পত্রিকার মাধ্যমে জানানো হবে।
প্রকাশিত ফলাফলে কোনো প্রকার ত্রুটি পরিলক্ষিত হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে। প্রার্থীদের প্রয়োজনীয় শর্তাবলীতে কোনো ঘাটতি থাকলে যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: