মন্ত্রিপরিষদ বিভাগ ও এর আওতাধীন তোশাখানা ইউনিট এবং তোশাখানা জাদুঘরের ১৩-২০তম গ্রেডের ১৮টি ক্যাটাগরির ৭৫টি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ করা হয়েছে। উক্ত পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ৬০৪ জন প্রার্থীকে সাময়িকভাবে নির্বাচিত করা হয়েছে।

পরীক্ষার স্থান: যুগ্মসচিব (প্রশাসন) ও সভাপতি বিভাগীয় নির্বাচন কমিটির অফিস কক্ষ (কক্ষ নম্বর-৪২৫, ভবন নম্বর-১, বাংলাদেশ সচিবালয়, ঢাকা)।

পরীক্ষার তারিখ ও সময়: আগামী ০৯ নভেম্বর ২০২৬ তারিখ হতে ২৩ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত বিভিন্ন দিনে ও সময়ে পদভিত্তিক মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রয়োজনীয় কাগজপত্র: মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই পূরণকৃত Application Form, সকল সনদের মূল কপি, চারিত্রিক সনদ, এনআইডি এবং চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্রের মূল কপিসহ সকল কাগজপত্রের ০২ (দুই) সেট সত্যায়িত ফটোকপি সঙ্গে আনতে হবে।

বিশেষ নির্দেশনা: মৌখিক পরীক্ষার জন্য নতুন করে কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। পূর্বের ডাউনলোডকৃত প্রবেশপত্রই পরীক্ষার সময় সাথে আনতে হবে। পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট পূর্বে প্রার্থীকে কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:

মন্ত্রিপরিষদ বিভাগের বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ

মন্ত্রিপরিষদ বিভাগের বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ

মন্ত্রিপরিষদ বিভাগের বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ

মন্ত্রিপরিষদ বিভাগের বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন