বগুড়ায় অবস্থিত টিএমএসএস গ্র্যান্ড হেলথ সেক্টর পরিচালিত টিএমএসএস মেডিকেল কলেজ এবং রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালে বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। (TMSS Job Circular 2026) আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ১৫ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন।

এক নজরে নিয়োগ সংক্রান্ত তথ্য

  • প্রতিষ্ঠানের নাম: টিএমএসএস মেডিকেল কলেজ এবং রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতাল
  • কাজের ধরন: ফুল-টাইম / চুক্তিভিত্তিক
  • মোট ক্যাটাগরি: ০৯টি
  • আবেদনের শেষ তারিখ: ১৫ নভেম্বর ২০২৬
  • কর্মস্থল: বগুড়া

পদসমূহ, পদসংখ্যা ও প্রয়োজনীয় যোগ্যতা

১. টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতাল

  • কনসালটেন্ট (চুক্তিভিত্তিক)
    • পদসংখ্যা: ০১ জন
    • বিভাগ: এনআইসিইউ (NICU)
    • শিক্ষাগত যোগ্যতা: MBBS, FCPS/MD (DCH)। এনআইসিইউ-তে ০২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বিএমঅ্যান্ডডিসি হালনাগাদ রেজিস্ট্রেশন আবশ্যক।
  • জুনিয়র কনসালটেন্ট (চুক্তিভিত্তিক)
    • পদসংখ্যা: ০২ জন
    • বিভাগ: এনআইসিইউ (NICU)
    • শিক্ষাগত যোগ্যতা: MBBS, DCH। এনআইসিইউ-তে ০২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বিএমঅ্যান্ডডিসি হালনাগাদ রেজিস্ট্রেশন আবশ্যক।
  • আর এস (RS)
    • পদসংখ্যা: ০২ জন (সার্জারি-১, অবস্ অ্যান্ড গাইনী-১)
    • শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস এবং সংশ্লিষ্ট বিষয়ে বিএমঅ্যান্ডডিসি স্বীকৃত পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার।
    • বেতন: পে-স্কেল THS এর ০৫নং গ্রেড অনুযায়ী।
  • সহকারী রেজিস্ট্রার
    • পদসংখ্যা: ০১ জন
    • বিভাগ: চক্ষু বিভাগ
    • শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস। সংশ্লিষ্ট বিভাগে কাজের অভিজ্ঞতা এবং বিএমঅ্যান্ডডিসি রেজিস্ট্রেশন থাকতে হবে।
  • ইনডোর মেডিকেল অফিসার
    • পদসংখ্যা: ৩৯ জন
    • বিভাগসমূহ: মেডিসিন-৫, কেবিন ব্লক-২, কার্ডিওলজী-২, কার্ডিওসার্জারী-৩, শিশু-৫, মনোরোগ-১, ইউরোলজি-১, অর্থোপেডিক-৩, চক্ষু-৩, ইএনটি-১, অবস্ অ্যান্ড গাইনী-৪, এ্যানেসথেসিওলজী-২, আইসিইউ-৩, এনআইসিইউ-২ ও জরুরী বিভাগ-২।
    • শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস এবং বিএমঅ্যান্ডডিসি হালনাগাদ রেজিস্ট্রেশন।
    • বেতন: পে-স্কেল THS এর ০৮নং গ্রেড অনুযায়ী।
  • বিএসসি টেকনোলজিস্ট
    • পদসংখ্যা: ০২ জন
    • বিভাগ: মাইক্রোবায়োলজি ও আরটি-পিসিআর ল্যাব
    • যোগ্যতা: বিএসসি ইন মাইক্রোবায়োলজি।
    • বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।
  • মেডিকেল টেকনোলজিস্ট
    • পদসংখ্যা: ০৪ জন (প্যাথলজী-২, ট্রান্সফিউশন মেডিসিন-২)
    • যোগ্যতা: ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনোলজি। প্যাথলজী বিভাগের জন্য কম্পিউটারে পারদর্শী হতে হবে।
    • বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।
  • ডাক্তার সহকারী
    • পদসংখ্যা: ০৫ জন
    • যোগ্যতা: ০২ বছর মেয়াদি কমিউনিটি প্যারামেডিক পাস অথবা ০১ বছরের সার্টিফিকেট ইন প্যারামেডিক পাস।
    • বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।

২. টিএমএসএস মেডিকেল কলেজ, বগুড়া

  • প্রভাষক
    • পদসংখ্যা: ০৪ জন (মাইক্রোবায়োলজী-২, ফিজিওলজী-১, ফরেনসিক মেডিসিন-১)
    • যোগ্যতা: এমবিবিএস এবং বিএমঅ্যান্ডডিসি হালনাগাদ রেজিস্ট্রেশন।
    • বেতন: পে-স্কেল THS এর ০৮নং গ্রেড অনুযায়ী।

আবেদন প্রক্রিয়া ও শর্তাবলী

১. প্রয়োজনীয় কাগজপত্র: সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (CV), সচল মোবাইল নম্বর, ইমেইল এড্রেস, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।

২. আবেদনের ঠিকানা (১ থেকে ৫ এবং ৯ নং পদ):

  • ডাক/সরাসরি: পরিচালক (এইচআর-এম অ্যান্ড এ্যাডমিন), টিএমএসএস ফাউন্ডেশন অফিস, ঠেঙ্গামারা, রংপুর রোড, বগুড়া-৫৮০০।
  • অনলাইন/ইমেইল: bdjobs.com-এর মাধ্যমে অথবা jobstmss@gmail.com / tmsshealth@gmail.com ইমেইলে সকল ডকুমেন্টের স্ক্যান কপি পাঠাতে হবে। ইমেইলের Subject-এ পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।
    ৩. আবেদনের ঠিকানা (৬ থেকে ৮ নং পদ): ডাক, কুরিয়ার অথবা সরাসরি টিএমএসএস ফাউন্ডেশন অফিস (বগুড়া) ঠিকানায় পৌঁছাতে হবে। এ পদগুলোর আবেদন ইমেইলে গ্রহণ করা হবে না।
    ৪. খামের উপর অথবা ই-মেইলের Subject-এ প্রার্থীত পদের নাম স্পষ্টভাবে লিখতে হবে।

সূত্রঃ দৈনিক ইত্তেফাক-২৯-১০-২০২৬ তারিখ


বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ

টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৬

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন