বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) কর্তৃক মন্ত্রিপরিষদ বিভাগের তোশাখানা ইউনিটের ব্যবহারিক (সীটলিপি ও কম্পিউটার মুদ্রাক্ষর গতি) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। উক্ত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য সাময়িকভাবে নির্বাচিত করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা: ব্যক্তিগত কর্মকর্তা (১১তম গ্রেড), মোট উত্তীর্ণ প্রার্থী ৮ জন।
প্রয়োজনীয় কাগজপত্র জমা: উত্তীর্ণ প্রার্থীদের বিপিএসসি ফরম-৫এ (Applicant's Copy) এর সাথে সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ এবং অন্যান্য প্রয়োজনীয় দলিলাদি সত্যায়িত করে জমা দিতে হবে।
আবেদনের/কাগজপত্র জমার শেষ তারিখ: ০৩ নভেম্বর ২০২৬ হতে ০৫ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত।
জমার সময় ও স্থান: নির্ধারিত তারিখের মধ্যে প্রতিদিন সকাল ১০:০০ টা থেকে বিকাল ৩:০০ টার মধ্যে পরিচালক, ইউনিট-১৬, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, ঢাকা-১২০৭ এর দপ্তরে হাতে হাতে অথবা ডাকযোগে জমা দিতে হবে।
বিঃদ্রঃ নির্ধারিত তারিখের মধ্যে কাগজপত্র জমা দিতে ব্যর্থ হলে প্রার্থীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে এবং মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ