ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজ (বুয়েট ক্যাম্পাস, ঢাকা-১০০০)-এ জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যোগ্য ও আগ্রহী বাংলাদেশি নাগরিকরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের বিবরণ
১. পদের নাম: সহকারী শিক্ষক
- পদ সংখ্যা: ১টি
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি। সকল পরীক্ষায় দ্বিতীয় বিভাগ/শ্রেণি অথবা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে। কেজি ও প্রথম শ্রেণিতে পাঠদানে অভিজ্ঞ মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বি.এড বিহীন ১২,৫০০-৩০,২৩০/- এবং বি.এড সহ ১৬,০০০-৩৮,৬৪০/-। এ ছাড়াও প্রতিষ্ঠানের প্রচলিত নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, উৎসব ভাতা, নগর ভাতা, বিশেষ ভাতা, সিপিএফ ও গ্র্যাচুইটি প্রদান করা হবে।
২. পদের নাম: খণ্ডকালীন আয়া
- পদ সংখ্যা: ১টি
- শিক্ষাগত যোগ্যতা: এস.এস.সি/সমমান।
- বেতন: সর্বসাকুল্যে ১৫,০০০/- টাকা।
৩. পদের নাম: খণ্ডকালীন পরিচ্ছন্নতা কর্মী (পুরুষ)
- পদ সংখ্যা: ১টি
- শিক্ষাগত যোগ্যতা: জে.এস.সি/জে.ডি.সি সমমান।
- বেতন: সর্বসাকুল্যে ১৫,০০০/- টাকা।
আবেদন ও পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্য
- আবেদন করার ওয়েবসাইট: www.eusc.edu.bd
- আবেদনের সময়সীমা: ২৪ অক্টোবর ২০২৬ থেকে ২৪ নভেম্বর ২০২৬ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।
- আবেদন ফি: ১ নম্বর পদের জন্য ৫০০/- টাকা এবং ২ ও ৩ নম্বর পদের জন্য ৩০০/- টাকা (অনলাইনে পরিশোধযোগ্য)।
- লিখিত পরীক্ষার তারিখ ও সময়: ২৯ নভেম্বর ২০২৬, সকাল ০৯:০০ টা।
- মৌখিক পরীক্ষা: লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে একই দিন বিকেলে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
- প্রয়োজনীয় কাগজপত্র: মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের মূল কপি সঙ্গে আনতে হবে।
সূত্রঃ দৈনিক ইত্তেফাক-২৭-১০-২০২৬ তারিখ
বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ