বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীন একটি পদের বাছাই পরীক্ষার (MCQ Type) কেন্দ্র, সময়সূচি এবং আসন ব্যবস্থা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
পদের নাম: উপ-সহকারী প্রকৌশলী/নক্সাকার (১০ম গ্রেড)
পরীক্ষার তারিখ ও সময়:
বাছাই পরীক্ষা আগামী ১১ নভেম্বর ২০২৬ (বুধবার) তারিখ বিকাল ৩:০০ টা থেকে ৪:০০ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
পরীক্ষার স্থান:
পরীক্ষাটি ঢাকা মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে। মোট ১৮টি কেন্দ্রে এই পরীক্ষা গ্রহণ করা হবে।
গুরুত্বপূর্ণ নির্দেশাবলি:
১. পরীক্ষার্থীদের অবশ্যই দুপুর ১:০০ টা থেকে ২:০০ টার মধ্যে নির্ধারিত হলে প্রবেশ করতে হবে। বেলা ২:০০ টায় হলের মূল ফটক বন্ধ করে দেওয়া হবে।
২. প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। প্রবেশপত্র কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) হতে ডাউনলোড করা যাবে।
৩. পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর, ইলেকট্রনিক ডিভাইস বা ব্যাগ নিয়ে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ।
৪. পরীক্ষায় ১০০টি প্রশ্ন থাকবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫ নম্বর কাটা যাবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ