জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ২৯৯তম বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী অপেক্ষমান তালিকা থেকে বিভাগীয় হিসাবরক্ষক পদে অস্থায়ীভাবে নিয়োগের আদেশ জারি করা হয়েছে। নির্বাচিত প্রার্থীকে জাতীয় বেতন স্কেল ২০১৫-এর ১১তম গ্রেডে নিয়োগ প্রদান করা হয়েছে।
গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
পদের নাম: বিভাগীয় হিসাবরক্ষক
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০/- (১১তম গ্রেড)
যোগদানের তারিখ: নির্বাচিত প্রার্থীকে আগামী ২৭/১০/২০২৪ তারিখের মধ্যে চেয়ারম্যান, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ বরাবর যোগদান করতে হবে।
শিক্ষানবিশকাল: চাকুরিতে যোগদানের পর থেকে ০৬ (ছয়) মাস শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। এই সময়ে আচরণ বা কর্ম সন্তোষজনক না হলে কর্তৃপক্ষ তাকে চাকুরি হতে অপসারণ করতে পারবে।
যোগদানের শর্তাবলি:
১. নির্ধারিত তারিখের মধ্যে যোগদানে ব্যর্থ হলে এই নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।
২. চাকুরিতে যোগদানের সময় এই নিয়োগপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে এবং এর ফটোকপি দাখিল করতে হবে।
৩. পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট সন্তোষজনক হতে হবে।
৪. চাকুরিতে যোগদানের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ