চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অধীনে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব প্রশাসন ও উপজেলা ভূমি অফিসসমূহের বিভিন্ন পদের ব্যবহারিক পরীক্ষার ফলাফল এবং মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা এবং পরীক্ষার বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো।
পদের নাম ও সংখ্যা:
১. ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী (উত্তীর্ণ প্রার্থী ১১ জন)
২. নাজির কাম ক্যাশিয়ার ও সার্টিফিকেট পেশকার (কোনো প্রার্থী উত্তীর্ণ হয়নি)
মৌখিক পরীক্ষার তারিখ ও সময়: ৩ নভেম্বর ২০২৬, মঙ্গলবার সকাল ৯:০০ ঘটিকা।
প্রয়োজনীয় কাগজপত্র:
মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, আবেদনপত্রের কপি (Applicant's Copy), প্রবেশপত্র, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ এবং প্রযোজ্য ক্ষেত্রে কোটার সনদের মূল কপি ও দুই সেট ফটোকপি সঙ্গে আনতে হবে।
পরীক্ষার্থীর করণীয়: মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। সকল প্রার্থীকে যথাসময়ে নির্ধারিত স্থানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ