নৌপরিবহন অধিদপ্তরের ২য় শ্রেনীর মাস্টারশীপ মৌখিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। গত ১৮-১০-২০২৬ তারিখে অনুষ্ঠিত এই মৌখিক পরীক্ষায় মোট ১৩১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন, যার মধ্যে ৫৪ জন পরীক্ষার্থী সফলভাবে কৃতকার্য হয়েছেন।
মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপ হিসেবে চক্ষু পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। চক্ষু পরীক্ষা সংক্রান্ত তথ্যাবলি নিচে দেওয়া হলো:
চক্ষু পরীক্ষার তারিখ ও সময়: ২৫ অক্টোবর ২০২৬, সকাল ০৯.০০ ঘটিকা
স্থান: নৌপরিবহন অধিদপ্তর প্রধান কার্যালয়, অফিস ভবন (এফ ১২/সি-১ আগারগাঁও, শেরেবাংলা নগর), ঢাকা।
উক্ত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত সময় ও স্থানে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ