জরুরি বিজ্ঞপ্তি। এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতি ও যথাযথ কার্যার্থে জানানাে যাচ্ছে যে, অত্র বাের্ডের নিয়ােগ বিজ্ঞপ্তির স্মারক নং ৫৭.১৭.০০০০ .১০২.১১.২৯৪.১৮-৩৩৫ তারিখঃ ২০-০৯-২০১৮ খ্রি., নিয়ােগ বিজ্ঞপ্তি স্মারক নং ৫৭.১৭.০০০০.১০২.১১.২৯৩.১৮-৩৩৬ তারিখঃ ২০-০৯-২০১৮ খ্রি. এবং নিয়ােগ বিজ্ঞপ্তির স্মারক নং ৫৭.১৭.০০০০.১০২.১১.২৯৪.১৮-৪৭৭ তারিখঃ ২৫-১১-২০১৮ খ্রি. মােতাবেক প্রকাশিত ২৫ ক্যাটাগরির মােট ৪২টি কর্মকর্তা-কর্মচারি পদের ০২-০৮-২০১৯ তারিখ বিকাল ৩.০০ ঘটিকায় ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকায় অনুষ্ঠিতব্য নিয়ােগ বাছাই পরীক্ষা (লিখিত) অনিবার্য কারণবশতঃ বাের্ডের সিলেকশন কমিটির সুপারিশ মােতাবেক স্থগিত করা হলাে।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চাকরির পরীক্ষা স্থগিত সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ