বগুড়ায় অবস্থিত দেশের অন্যতম আধুনিক প্রযুক্তি সম্পন্ন রেডিমিক্স কনক্রিট উৎপাদনকারী প্রতিষ্ঠান “সিটি রেডিমিক্স”-এর প্লান্ট ও কর্পোরেট অফিসের জন্য জরুরি ভিত্তিতে অভিজ্ঞতা ও যোগ্যতা সম্পন্ন জনবল নিয়োগ দেওয়া হচ্ছে।
পদের নাম, শূন্যপদ ও প্রয়োজনীয় যোগ্যতা
১. প্লান্ট ইন-চার্জ / অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
- পদ সংখ্যা: ১ জন
- শিক্ষাগত যোগ্যতা: বিএসসি ইন সিভিল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
২. মার্কেটিং অফিসার / সেলস এক্সিকিউটিভ
- পদ সংখ্যা: ১ জন
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস
৩. হিসাব রক্ষক ও স্টোর কিপার
- পদ সংখ্যা: ১ জন
- অভিজ্ঞতা: রেডিমিক্স কোম্পানিতে ৩-৫ বছরের বাস্তব অভিজ্ঞতা
৪. ইলেকট্রিশিয়ান কাম মেকানিক
- পদ সংখ্যা: ১ জন
- শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা অথবা বিএসসি
৫. ব্যাচিং প্লান্ট অপারেটর
- পদ সংখ্যা: ১ জন
- অভিজ্ঞতা: রেডিমিক্স কাজে ২-৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে
৬. কনক্রিট পাম্প অপারেটর ও পাইপ ফিটার
- পদ সংখ্যা: ৮ জন
- অভিজ্ঞতা: রেডিমিক্স কাজে ২-৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে
৭. ট্রানজিট মিক্সার ড্রাইভার
- পদ সংখ্যা: ৬ জন
- যোগ্যতা: পেশাদারদের ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে
সাধারণ শর্তাবলী ও সুযোগ-সুবিধা
- কাজের ধরন: প্রয়োজন অনুসারে
- কাজের অভিজ্ঞতা: রেডিমিক্স কাজে ২/৩ বছরের অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে
- বয়সসীমা: ২৫ থেকে ৪৫ বছর (পদের প্রয়োজনীয়তা অনুযায়ী)
- কর্মস্থান: সুজাবাদ, শাজাহানপুর থানা, বাগবাড়ী রোড, জেলা-বগুড়া
- বেতন: আলোচনা সাপেক্ষে (Negotiable)
- অন্যান্য সুবিধা: কোম্পানির পলিসি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব বোনাস এবং প্রয়োজন অনুযায়ী মোবাইল বিল প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (CV), ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র (NID) এবং শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের কপিসহ আগামী ২৮/১০/২০২৬ তারিখের মধ্যে ই-মেইলে আবেদনপত্র পাঠানোর অনুরোধ করা যাচ্ছে।
- ই-মেইলের সাবজেক্ট লাইনে অথবা খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
- আবেদনের ই-মেইল ঠিকানা: Cityreadz mix26@gmail.com
সাক্ষাৎকার (Interview) সম্পর্কিত তথ্য
- তারিখ: ৩১শে অক্টোবর, ২০২৬
- সময়: সকাল ১০.০০ ঘটিকা থেকে বিকাল ৪.০০ টা পর্যন্ত
- স্থান: রেডিমিক্স এর অফিস কক্ষ (সুজাবাদ, শাজাহানপুর থানা, মাদলা ব্রিজ সংলগ্ন, বগুড়া)
যোগাযোগের মাধ্যম:
- ঠিকানা: সুজাবাদ, শাজাহানপুর থানা, মাদলা ব্রিজ সংলগ্ন, বগুড়া
- মোবাইল নম্বর: 01711317112, 01717016772, 01353934354
সূত্রঃ নয়াদিগন্ত-১৯-১০-২০২৬ তারিখ
বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ