ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের অধীনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নির্বাচিত প্রার্থীদের পদায়ন করা হয়েছে। ২০২৫ সালের নিয়োগ পরীক্ষায় নির্বাচিত এই শিক্ষকগণ ০১ অক্টোবর ২০২৬ তারিখে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করেছিলেন।
পদায়নকৃত শিক্ষকদের ১৮ অক্টোবর ২০২৬ তারিখে জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে অবমুক্ত করা হয়েছে। তাদের ১৯ অক্টোবর ২০২৬ তারিখ পূর্বাহ্নে পদায়নকৃত বিদ্যালয়ে সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসে যোগদান করতে হবে।
শিক্ষকগণ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদানের তারিখ ০১ অক্টোবর ২০২৬ থেকে বিধি মোতাবেক বেতন-ভাতাদি প্রাপ্য হবেন।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ