বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের শূন্যপদে জনবল নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশ করা হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৬ অক্টোবর ২০২৬ থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে।

পদের নামসমূহ: কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর।

মৌখিক পরীক্ষার স্থান: বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, ১ম ১২তলা সরকারি অফিস ভবন (১১ তলা), সেগুনবাগিচা, ঢাকা।

পরীক্ষার তারিখ ও সময়: ২৬ অক্টোবর ২০২৬ থেকে ০৯ নভেম্বর ২০২৬ পর্যন্ত (পদভেদে নির্দিষ্ট তারিখে) দুপুর ২:০০ ঘটিকায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রয়োজনীয় কাগজপত্র:
১. অনলাইন আবেদনপত্রের (Applicant's Copy) ১টি কপি।
২. সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র।
৩. জাতীয় পরিচয়পত্র ও নাগরিকত্ব সনদের মূল কপি।
৪. প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা ও কোটার মূল সনদপত্র।
৫. সকল মূল কাগজপত্রের ১ সেট ফটোকপি মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে।

উল্লেখ্য যে, প্রার্থীদের এমসিকিউ (MCQ) পরীক্ষায় ব্যবহৃত প্রবেশপত্রটি অবশ্যই সঙ্গে আনতে হবে এবং প্রবেশপত্রে উল্লিখিত সকল নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন