নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-তে চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য) পদে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী ও যোগ্য বাংলাদেশের নাগরিকরা অনলাইনে আবেদন করতে পারবেন।
এক নজরে গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
- প্রতিষ্ঠানের নাম: নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (NESCO)
- পদের নাম: সহকারী শিক্ষক (প্রাথমিক) / Assistant Teacher (Primary)
- পদসংখ্যা: ০১টি
- চাকরির ধরন: চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
- বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ১৭ অক্টোবর ২০২৬
- আবেদন শুরুর তারিখ ও সময়: ১৮ অক্টোবর ২০২৬ (সকাল ০৯:০০ টা)
- আবেদনের শেষ তারিখ ও সময়: ০৮ নভেম্বর ২০২৬ (বিকাল ০৪:০০ টা)
শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলী:
১. শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। ২. সিজিপিএ / শ্রেণি:
- ৫.০ স্কেলে ন্যূনতম CGPA ৩.০ অথবা ৪.০ স্কেলে ন্যূনতম CGPA ২.৫ থাকতে হবে।
- শিক্ষাজীবনের কোনো স্তরেই ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়। ৩. বয়সসীমা: ১৮/১০/২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর। ৪. কম্পিউটার দক্ষতা: MS Word, Excel, PowerPoint এবং e-mailing-এ দক্ষতা থাকতে হবে। ৫. শারীরিক ও মানসিক স্বাস্থ্য: সম্পূর্ণ সুস্থ হতে হবে।
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা:
- বেতন স্কেল: NESCO Pay Grade-14 অনুযায়ী মূল বেতন ১৮,০০০/- টাকা।
- অন্যান্য সুবিধা: বাড়ি ভাড়া, উৎসব ভাতা, গ্রুপ ইনস্যুরেন্স, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা ইত্যাদি নেসকো-র নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে।
আবেদন করার প্রক্রিয়া:
১. আগ্রহী প্রার্থীদের NESCO Career Site (https://career.nesco.gov.bd) এর মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। ২. আবেদন ফরম পূরণের সময় সদ্য তোলা রঙিন ছবি ও স্বাক্ষর স্ক্যান করে নির্ধারিত মাপে আপলোড করতে হবে। ৩. আবেদন ফি: আবেদন ফরম জমা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে নির্ধারিত নিয়ম অনুসরণ করে ৫০০/- (পাঁচশত) টাকা আবেদন ফি প্রদান করতে হবে।
অফিশিয়াল ওয়েবসাইট:
www.nesco.gov.bd
ক্যারিয়ার পোর্টাল:
career.nesco.gov.bd
সূত্রঃ দৈনিক ইত্তেফাক-১৮-১০-২০২৬ তারিখ
বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ