বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ কর্তৃক সরকারি স্বার্থ রক্ষার্থে মামলা পরিচালনার জন্য ২ (দুই) জন বেসরকারি আইনজীবী নিয়োগের লক্ষ্যে আগ্রহপত্র (Expression of Interest - EOI) আহ্বান করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা: বেসরকারি আইনজীবী, ০২ জন
যোগ্যতা ও অভিজ্ঞতা:
- আবেদনকারীকে হাইকোর্ট বিভাগে মামলা পরিচালনায় ন্যূনতম ৫ (পাঁচ) বছরের অভিজ্ঞতাসহ আইন পেশায় কমপক্ষে ১০ (দশ) বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- আপিল বিভাগে মামলা পরিচালনার অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
- আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং ঢাকা জেলায় বসবাসরত হতে হবে।
আবেদনের প্রক্রিয়া:
- আগ্রহী প্রার্থীদের নাম, পিতা/স্বামী ও মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর, বয়স, ইমেইল উল্লেখসহ সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি রঙিন ছবি এবং পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত দাখিল করতে হবে।
- বাংলাদেশ বার কাউন্সিল-এর সদস্য/সংশ্লিষ্ট বারের সদস্য-সনদ, জাতীয় পরিচয়পত্র, অভিজ্ঞতার সনদসহ সকল সনদের ফটোকপি আবেদনের সাথে জমা দিতে হবে।
- সিলমোহরযুক্ত খামের উপরে “বেসরকারি আইনজীবী নিয়োগ-এর আবেদন” লিখতে হবে।
- প্রাপ্ত আবেদনসমূহ যাচাইবাছাই করে সংক্ষিপ্ত তালিকা (Short List) করা হবে এবং উক্ত তালিকা অনুযায়ী সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ চূড়ান্ত করা হবে।
- নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী ও চুক্তিভিত্তিক হবে যা যোগদানের তারিখ হতে ২ (দুই) বছরের জন্য কার্যকর থাকবে।
- আবেদনপত্র অতিরিক্ত সচিব (আরএম এন্ড পিআর), বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ও আন্বায়ক, বেসরকারি আইনজীবী নিয়োগ কমিটি, বিদ্যুৎ ভবন, কক্ষ নম্বর-১৪৪৫, ১নং আব্দুল গণি রোড, ঢাকা এই ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৬ অক্টোবর ২০২৬, বিকাল ৪:০০ টা পর্যন্ত।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ