স্থাপত্য অধিদপ্তরের আওতাধীন জনবল নিয়োগের লক্ষ্যে গত ১৭ অক্টোবর তারিখে অনুষ্ঠিত ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। উক্ত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার নির্দেশনা প্রদান করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা: 'সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর' পদে ৭ জন এবং 'সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর' পদে ২৮ জনসহ মোট ৩৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
মৌখিক পরীক্ষার তারিখ ও স্থান: মৌখিক পরীক্ষা গ্রহণের স্থান ও সময়সূচি পরবর্তীতে স্থাপত্য অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে (www.architecture.gov.bd) প্রকাশ করা হবে। প্রার্থীদের নির্ধারিত সময়ের অন্তত ০১ ঘণ্টা পূর্বে উপস্থিত থাকতে হবে।
মৌখিক পরীক্ষার প্রয়োজনীয় কাগজপত্র: মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের প্রবেশপত্র (Admit Card), অনলাইন আবেদন ফরমের রঙিন প্রিন্ট কপি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ, নাগরিকত্ব সনদ এবং কোটা সংক্রান্ত প্রয়োজনীয় সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। এছাড়া সকল নথিপত্রের এক সেট সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ