শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজসমূহের জন্য ইনস্ট্রাক্টর (টেক/নন-টেক) পদে সাময়িকভাবে সুপারিশকৃত ৮৪ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুসারে ৯ম গ্রেডে (৪৪,০০০-১,০৫,৯০০/-) বেতনক্রমে পদায়ন করা হয়েছে।

নিয়োগ ও যোগদান সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য:
পদের নাম: ইনস্ট্রাক্টর (টেক/নন-টেক)
মোট পদসংখ্যা: ৮৪ জন
যোগদানের তারিখ: ০১ নভেম্বর ২০২৬ (১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ)
যোগদানের সময়: সকাল ৯:০০ ঘটিকা
যোগদানের স্থান: মহাপরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তর, এফ-৪/বি, আগারগাঁও প্রশাসনিক এলাকা, শেরে বাংলানগর, ঢাকা।

অন্যান্য শর্তাবলী:
১. প্রার্থীদের ০২ (দুই) বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে।
২. যোগদানের সময় ৩০০/- টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে বন্ড এবং যৌতুক প্রদান বা গ্রহণ করবেন না মর্মে অঙ্গীকারনামা দাখিল করতে হবে।
৩. সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিবরণ সংবলিত ঘোষণাপত্র যোগদানের সময় জমা দিতে হবে।
৪. প্রার্থীদের যোগদানের পর ৩ (তিন) দিনের ওরিয়েন্টেশন কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে।

নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে নিয়োগপত্রটি সরাসরি বাতিল বলে গণ্য হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:

৮৪ পদে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নতুন নিয়োগ প্রজ্ঞাপন প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন