বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড (বিসিএমসিএল)-এর অফিস সহকারী ও এ্যাটেনডেন্ট পদের নিয়োগ পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী অক্টোবর মাসে অনুষ্ঠিত হবে।

পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্য:
পদের নাম: অফিস সহকারী ও এ্যাটেনডেন্ট
পরীক্ষার তারিখ: ২৪ অক্টোবর ২০২৬
সময়: সকাল ১০:৩০ টা এবং দুপুর ১২:০০ টা (রোল নম্বর অনুযায়ী ভিন্ন ভিন্ন সময়)
স্থান: বিসিএমসিএল-এর ঢাকাস্থ লিয়াজো অফিস, পেট্রোসেন্টার (১৫ তলা), ৩ কাওরান বাজার বা/এ, ঢাকা-১২১৫।

প্রয়োজনীয় নির্দেশনা:
১. প্রার্থীদের লিখিত পরীক্ষার প্রবেশপত্রই মৌখিক পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে।
২. পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ০১ ঘণ্টা পূর্বে পরীক্ষাস্থলে রিপোর্ট করতে হবে।
৩. মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ, জাতীয় পরিচয়পত্র এবং অন্যান্য প্রয়োজনীয় দলিলাদির মূল কপি প্রদর্শন করতে হবে এবং এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড-এর মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড-এর মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন