রেডিও কলোনি মডেল স্কুল এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
রেডিও কলোনি মডেল স্কুল এন্ড কলেজ, ডাকঘর: পিটিসি, উপজেলা-সাভার, জেলা-ঢাকা-এর জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ এর সর্বশেষ পরিমার্জন অনুযায়ী নিম্নোক্ত পদে জনবল নিয়োগ করা হবে।
পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা
- ১. পদের নাম: অফিস সহকারী কাম হিসাব সহকারী
- পদ সংখ্যা: ০১টি
- পদের ধরন: শূন্যপদ (এমপিও)
- শিক্ষাগত যোগ্যতা: শিক্ষা বোর্ড হতে এইচএসসি (ব্যবসায় শিক্ষা/সমমান) সহ ৬ মাস মেয়াদী কম্পিউটার ডিপ্লোমাধারী অগ্রাধিকার পাবে। সমগ্র শিক্ষা জীবনে ০১ (এক) টির বেশি ৩য় বিভাগ/শ্রেণি/সমমান গ্রহণযোগ্য হবে না।
- অভিজ্ঞতা ও বয়সসীমা: অনূর্ধ্ব ৩৫ বছর (সমপদে ইনডেক্সধারীদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য)
।
- বেতন গ্রেড ও স্কেল: গ্রেড-১৬ (স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০/-)
- ২. পদের নাম: আয়া
- পদ সংখ্যা: ০১টি
- পদের ধরন: শূন্যপদ (এমপিও)
- শিক্ষাগত যোগ্যতা: জেএসসি/সমমান
- অভিজ্ঞতা ও বয়সসীমা: অনূর্ধ্ব ৩৫ বছর (সমপদে ইনডেক্সধারীদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য)।
- বেতন গ্রেড ও স্কেল: গ্রেড-২০ (স্কেল: ৮,২৫০ – ২০,০১০/-)
- ৩. পদের নাম: পরিচ্ছন্নতা কর্মী
- পদ সংখ্যা: ০১টি
- পদের ধরন: নবসৃষ্ট শূন্যপদ (এমপিও)
- শিক্ষাগত যোগ্যতা: জেএসসি/সমমান
-
অভিজ্ঞতা ও বয়সসীমা: অনূর্ধ্ব ৩৫ বছর (সমপদে ইনডেক্সধারীদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য)।
- বেতন গ্রেড ও স্কেল: গ্রেড-২০ (স্কেল: ৮,২৫০ – ২০,০১০/-)
- ৪. পদের নাম: নৈশপ্রহরী
- পদ সংখ্যা: ০১টি
- পদের ধরন: নবসৃষ্ট শূন্যপদ (এমপিও)
- শিক্ষাগত যোগ্যতা: জেএসসি/সমমান
- অভিজ্ঞতা ও বয়সসীমা: অনূর্ধ্ব ৩৫ বছর (সমপদে ইনডেক্সধারীদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য)।
- বেতন গ্রেড ও স্কেল: গ্রেড-২০ (স্কেল: ৮,২৫০ – ২০,০১০/-)
আবেদনের শর্তাবলী
- ১. আগ্রহী সকল পদের প্রার্থীগণ অধ্যক্ষ বরাবর আবেদন করে ডাকযোগে অথবা সরাসরি প্রতিষ্ঠানে পৌঁছাতে হবে।
-
২. আবেদনের সাথে সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত অনুলিপি, ৩ কপি পাসপোর্ট সাইজ ছবি, প্রথম ও সর্বশেষ এমপিও কপি, অভিজ্ঞতার সনদ, অনাপত্তি সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে।
- ৩. আবেদন ফি বাবদ ২০০/- (দুইশত) টাকার পোস্টাল অর্ডার (অফেরতযোগ্য) আবেদনের সাথে যুক্ত করতে হবে।
- ৪. পূর্বে আবেদনকারীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
- ৫. অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে।
আবেদন পৌঁছানোর শেষ সময় ও ঠিকানা
- আবেদনের শেষ তারিখ ও সময়: ০৩ নভেম্বর ২০২৬ তারিখ বিকাল ৩:০০ ঘটিকার মধ্যে।
- আবেদন পাঠানোর ঠিকানা:
এইচ এম শাহ আলম মিঞা
অধ্যক্ষ, রেডিও কলোনি মডেল স্কুল এন্ড কলেজ
ডাকঘর: পিটিসি, উপজেলা: সাভার, জেলা: ঢাকা।
বিস্তারিত দেখুন নিচেঃ