বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

বাংলাদেশ সেনাবাহিনী-এর একটি এডহক ম্যানেজমেন্ট সেল-এ চুক্তিভিত্তিক অসামরিক টেকনিশিয়ান পদে নিয়োগের জন্য যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।   

  • স্মারক নং: টিএমসি/বেসামরিক নিয়োগ/টেকনিশিয়ান/২০২৬   
  • তারিখ: অক্টোবর ২০২৬   

পদের বিবরণ

  • ১. পদের নাম: ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান   
    • পদ সংখ্যা: ০১টি   
    • বিষয়: ইলেকট্রিক্যাল টেকনোলজি   
    • বেতন: যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে   
  • ২. পদের নাম: ইলেকট্রনিক্স টেকনিশিয়ান   
    • পদ সংখ্যা: ০১টি   
    • বিষয়: ইলেকট্রনিক্স টেকনোলজি   
    • বেতন: যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে   
  • ৩. পদের নাম: কম্পিউটার সাইন্স অ্যান্ড টেকনোলজি টেকনিশিয়ান   
    • পদ সংখ্যা: ০১টি   
    • বিষয়: কম্পিউটার সাইন্স অ্যান্ড টেকনোলজি   
    • বেতন: যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে   

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মানদণ্ড

  • ক. বাংলাদেশ স্বীকৃত/সরকার অনুমোদিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল টেকনোলজি/ইলেকট্রনিক্স টেকনোলজি/কম্পিউটার সাইন্স অ্যান্ড টেকনোলজিতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অথবা সংশ্লিষ্ট বিষয়ে সমমানের যোগ্যতা থাকতে হবে।   
  • খ. ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান: বৈদ্যুতিক সরঞ্জাম, পাওয়ার সাপ্লাই, আর্থিং, বৈদ্যুতিক সংস্থাপন/ইনস্টলেশন, পরীক্ষা, রক্ষণাবেক্ষণ ও ত্রুটি নির্ণয় কাজে ন্যূনতম ০২ (দুই) বছরের ব্যবহারিক অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া সফটওয়্যার ডিফাইনড রেডিও/কমিউনিকেশন সিস্টেমের পাওয়ার সাপ্লাই ও সংশ্লিষ্ট বৈদ্যুতিক ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা/অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।   
  • গ. ইলেকট্রনিক্স টেকনিশিয়ান: রেডিও/ইলেকট্রনিক যন্ত্রপাতি সংযোজন, ইনস্টলেশন, পরীক্ষা, মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজে ন্যূনতম ০২ (দুই) বছরের ব্যবহারিক অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া ইলেকট্রনিক সার্কিট, প্রিন্টেড সার্কিট বোর্ডের ত্রুটি নির্ণয় ও মেরামত এবং সংশ্লিষ্ট টেস্ট ইকুইপমেন্ট ব্যবহারে দক্ষতা থাকতে হবে।   
  • ঘ. ইলেকট্রনিক্স টেকনিশিয়ান হিসেবে রেডিও ফ্রিকোয়েন্সি, কমিউনিকেশন সিস্টেম ও রেডিও যন্ত্রপাতি সম্পর্কে ধারণা/অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।   
  • ঙ. কম্পিউটার সাইন্স অ্যান্ড টেকনোলজি টেকনিশিয়ান: নেটওয়ার্ক স্থাপন ও কনফিগারেশন, নেটওয়ার্ক রক্ষণাবেক্ষণ এবং হার্ডওয়্যার/সফটওয়্যারের ত্রুটি নির্ণয় ও সমাধানের কাজে ন্যূনতম ০২ (দুই) বছরের ব্যবহারিক অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার কমিউনিকেশন সিস্টেম, রেডিও নেটওয়ার্ক অথবা সংশ্লিষ্ট সফটওয়্যার সম্পর্কে ধারণা/অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।   
  • চ. কারিগরি দল পরিচালনা/সমন্বয়ের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে।   

নিয়োগের শর্তাবলী

  • বয়সসীমা: ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ৩২ (বত্রিশ) বছর অতিক্রম করা যাবে না। তবে অভিজ্ঞ ও যোগ্য প্রার্থীর ক্ষেত্রে নির্ধারিত বয়সসীমা শিথিল করা যেতে পারে।   
  • চুক্তির মেয়াদ: প্রাথমিকভাবে ০৬ (ছয়) বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হবে। প্রার্থীদের প্রকল্পের ব্যবস্থাপনায় দেশে ও বিদেশে প্রাসঙ্গিক কারিগরি প্রশিক্ষণ গ্রহণে ইচ্ছুক থাকতে হবে এবং প্রশিক্ষণ শেষে চুক্তির অবশিষ্ট মেয়াদ পর্যন্ত প্রকল্পে চাকরি করতে হবে। কর্মদক্ষতার ভিত্তিতে পরবর্তীতে চুক্তি পুনর্নিয়োগ/নবায়নযোগ্য।   
  • উৎসব ভাতা: নির্বাচিত প্রার্থীকে বাৎসরিক মূল বেতনের সমপরিমাণ দুইটি উৎসব ভাতা এবং প্রযোজ্য নববর্ষ ভাতা প্রদান করা হবে।   
  • বেতন বৃদ্ধি: যোগ্যতার ভিত্তিতে মূল বেতন বার্ষিক ৫% হারে বৃদ্ধি পাবে।   

আবেদন পদ্ধতি

  • আগ্রহী ও যোগ্য প্রার্থী বিজ্ঞপ্তিতে প্রদত্ত কিউআর কোড (QR Code) স্ক্যান করে প্রাপ্ত সিভি (CV) ফরম পূরণ করে প্রিন্ট আউট কপি, একাডেমিক সনদপত্র/মার্কশিটের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্র, ০২ (দুই) কপি সদ্য তোলা রঙিন পাসপোর্ট সাইজের ছবিসহ নির্ধারিত ঠিকানায় আবেদন করতে হবে।   
  • অসম্পূর্ণ আবেদনপত্র অথবা নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদনপত্র বিবেচনা করা হবে না।   
  • খামের উপরে আবেদনের বিষয়ে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে (যেমন: "ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান পদের জন্য আবেদন")।   
  • শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষা/সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।   
  • আবেদন ফি: সংশ্লিষ্ট পদের বিপরীতে আবেদনের জন্য প্রত্যেক প্রার্থীকে এডহক ম্যানেজমেন্ট সেল হিসাব নম্বর: ০০২-০২১০৪৩৬৩০৪, ট্রাস্ট ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল শাখা, রাউটিং নম্বর: ২৪০২৭৫৩৫৮-এর অনুকূলে ২০০ (দুই শত) টাকার (অফেরতযোগ্য) পে অর্ডার/ব্যাংক ড্রাফট আবেদনপত্রের সাথে সংযুক্ত করে পাঠাতে হবে।   

আবেদন পাঠানোর শেষ তারিখ ও ঠিকানা

  • আবেদনের শেষ তারিখ: ৩১ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে আবেদনপত্র পৌঁছাতে হবে।   
  • আবেদন পাঠানোর ঠিকানা:
    প্রজেক্ট ডিরেক্টর
    সেনাসদর, জিএস শাখা (সিগন্যালস পরিদপ্তর),
    ঢাকা সেনানিবাস, ঢাকা।   

(আইএসপিআর/সেনা/৮১৩ | স-১৬১৫ (১০×৩))   

বিস্তারিত দেখুন নিচেঃ

বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন