বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো)-এর রাজস্বখাতভুক্ত একটি পদের অপেক্ষমান প্যানেল থেকে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীর নিয়োগ ও যোগদানের নোটিশ প্রকাশিত হয়েছে। নির্বাচিত প্রার্থীকে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ সশরীরে উপস্থিত হয়ে যোগদান করতে বলা হয়েছে।

পদের নাম ও সংখ্যা: ফোরম্যান (কারিগরী) - ০১ জন

বেতন স্কেল: ২৫,০০০-৬০,৫০০/- টাকা (গ্রেড-১১)

যোগদানের তারিখ ও সময়: ২৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ (অফিস সময়ের মধ্যে)

যোগদানের স্থান: কর্মচারী প্রশাসন পরিদপ্তর, সদর দপ্তর ভবন (২য় তলা), বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-১২২৯।

প্রয়োজনীয় কাগজপত্র:
চাকরিতে যোগদানের সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র এবং সিভিল সার্জন কর্তৃক ডোপ টেস্ট রিপোর্টসহ শারীরিক সুস্থতার মেডিকেল সার্টিফিকেট দাখিল করতে হবে। এছাড়া ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে শর্তাবলী মেনে অঙ্গীকারনামা প্রদান করতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অপেক্ষমান তালিকা থেকে চূড়ান্ত ফলাফল প্রকাশ

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অপেক্ষমান তালিকা থেকে চূড়ান্ত ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন