মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (MGI)-এর অঙ্গ প্রতিষ্ঠান "মেঘনা গ্লাস এন্ড এ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ লিমিটেড"-এর গ্লাস ফ্যাক্টরি কমপ্লেক্স-এ জরুরি ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী, যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য আহ্বান করা হচ্ছে।

এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য:

  • কোম্পানির নাম: মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (MGI)
  • প্রতিষ্ঠানের নাম: মেঘনা গ্লাস এন্ড এ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ লিঃ
  • মোট পদ সংখ্যা: ১৩২ টি
  • শিক্ষাগত যোগ্যতা: সকল পদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
  • আবেদনের মাধ্যম: সরাসরি সাক্ষাৎকার (Walk-in Interview)
  • সাক্ষাৎকারের তারিখ: ১৫ অক্টোবর ২০২৬ থেকে ২১ অক্টোবর ২০২৬ পর্যন্ত।
  • সময়: সকাল ১০:০০ টা থেকে বিকাল ৪:০০ টা পর্যন্ত।
  • অফিসিয়াল ওয়েবসাইট: www.mgi.org

পদের নাম, সংখ্যা ও অভিজ্ঞতার বিবরণ:

১. সহকারী অপারেটর, অপারেটর, জুনিঃ অপারেটর, হেলপার

  • সেকশন: ব্যাচ প্লান্ট, মেল্টিং, ফর্মিং এন্ড এনেলিং, কাটিং এন্ড ফিনিশিং
  • পদ সংখ্যা: ৩০ জন
  • অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ৩-৫ বছরের বাস্তব অভিজ্ঞতা।

২. মেশন ও সহকারী মেশন

  • পদ সংখ্যা: ১০ জন
  • অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ৩-৫ বছরের বাস্তব অভিজ্ঞতা।

৩. অপারেটর, সহঃ অপারেটর, জুনিঃ অপারেটর, ও হেলপার

  • সেকশন: নাইট্রোজেন এন্ড হাইড্রোজেন
  • পদ সংখ্যা: ১০ জন
  • অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ৫-৬ বছরের বাস্তব অভিজ্ঞতা।

৪. অপারেটর, সহঃ অপারেটর, জুনিঃ অপারেটর, ও হেলপার

  • সেকশন: প্যাকেজিং
  • পদ সংখ্যা: ০৭ জন
  • অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ২-৬ বছরের বাস্তব অভিজ্ঞতা।

৫. ল্যাব এসিস্টেন্ট / ল্যাব এ্যাটেন্ডেন্ট

  • সেকশন: ল্যাব
  • পদ সংখ্যা: ০৮ জন
  • অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ৩-৫ বছরের বাস্তব অভিজ্ঞতা।

৬. সিনিঃ টেকনিশিয়ান, টেকনিশিয়ান, সহঃ টেকনিশিয়ান, সিনিঃ ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিশিয়ান, সহঃ ইলেকট্রিশিয়ান ও দক্ষ হেলপার

  • সেকশন: ইলেকট্রিক্যাল এন্ড ইন্সট্রুমেন্ট
  • পদ সংখ্যা: ১৮ জন
  • অভিজ্ঞতা: সিনিঃ পদে ১০-১৫ বছর, টেকনিশিয়ান/ইলেকট্রিশিয়ান পদে ৭-১০ বছর এবং সহকারী পদে ৪-৫ বছরের অভিজ্ঞতা। (ABC লাইসেন্স বাধ্যতামূলক)।

৭. সিনিঃ ফিটার, ফিটার, সহঃ ফিটার, লেদ অপারেটর, ওয়েল্ডার, সহঃ ওয়েল্ডার, পাম্প অপারেটর, সহঃ পাম্প অপারেটর, জুনিঃ টেকনিশিয়ান ও হেলপার

  • সেকশন: মেকানিক্যাল মেইনটেনেন্স এন্ড ইউটিলিটি
  • পদ সংখ্যা: ৩৪ জন
  • অভিজ্ঞতা: সিনিঃ পদে ৮-১০ বছর এবং সহকারী/জুনিঃ পদে ৩-৫ বছরের অভিজ্ঞতা।

৮. সিনিঃ টেকনিশিয়ান ও বয়লার অপারেটর

  • সেকশন: পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন
  • পদ সংখ্যা: ০৫ জন
  • অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ৮-১০ বছরের বাস্তব অভিজ্ঞতা। (বয়লার লাইসেন্স বাধ্যতামূলক)।

৯. ফর্ক লিফট অপারেটর

  • সেকশন: ট্রান্সপোর্ট
  • পদ সংখ্যা: ১০ জন
  • অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ৪-৬ বছরের বাস্তব অভিজ্ঞতা। (লাইসেন্স প্রাপ্তদের অগ্রাধিকার)।

সাক্ষাৎকারের সময় যা যা সাথে আনতে হবে:১. সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি রঙিন ছবি। ২. পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত (CV)। ৩. জাতীয় পরিচয়পত্র (NID) অথবা জন্ম সনদের ফটোকপি। ৪. শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের মূলকপি ও ফটোকপি (যদি থাকে)।

সাক্ষাৎকারের স্থান:মেঘনা গ্লাস এন্ড এ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ লিঃ, ফ্যাক্টরি কমপ্লেক্স, কুমিল্লা ইকোনোমিক জোন (CEZ), মেঘনা হোমনা রোড, লুটেরচর, কুমিল্লা।

সূত্রঃ প্রথম আলো-১২-১০-২০২৬ তারিখ


বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ

১৩২ পদে সরাসরি সাক্ষাৎকারে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৬

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন