বাংলাদেশ ব্যাংকের ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (আইটি) পদে নিয়োগের উদ্দেশ্যে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টের সময়সূচি ও কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ১৬ অক্টোবর ২০২৬ তারিখে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষার বিস্তারিত তথ্য:
পদের নাম: ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (আইটি)
পরীক্ষার তারিখ: ১৬ অক্টোবর ২০২৬ (শুক্রবার)
পরীক্ষার সময়: সকাল ০৯:০০টা থেকে ১০:৩০টা পর্যন্ত
মোট পরীক্ষার্থী সংখ্যা: ৫,৪৬৪ জন

প্রবেশপত্র সংক্রান্ত তথ্য:
প্রার্থীগণ আগামী ১৬ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ০৭:৩০ ঘটিকা পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রবেশপত্র ব্যতীত কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।

গুরুত্বপূর্ণ নির্দেশনা:
পরীক্ষার কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্টওয়াচ বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ। সকাল ০৯:০০টায় কেন্দ্রের মূল ফটক বন্ধ করে দেওয়া হবে, তাই প্রার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ ব্যাংকের স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট পরীক্ষার সময়সূচী প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন