ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) তে ‘সহকারী আইন কর্মকর্তা’ পদে চুক্তিভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। বেতন ৩৫,৬০০ টাকা। আবেদনের শেষ তারিখ ২৬ অক্টোবর ২০২৬।

Tags/Keywords: TCB Job Circular 2026, টিসিবি নিয়োগ বিজ্ঞপ্তি, Trading Corporation of Bangladesh, সরকারি চাকরি, BD Govt Jobs.

পদের বিবরণ ও যোগ্যতা:

  • প্রতিষ্ঠানের নাম: ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)   
  • পদের নাম: সহকারী আইন কর্মকর্তা (চুক্তিভিত্তিক)   
  • পদ সংখ্যা: ০১ (এক) টি   
  • শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণির এলএল.বি (সম্মান) সহ দ্বিতীয় শ্রেণির এলএল.এম ডিগ্রী থাকতে হবে। শিক্ষা জীবনে সকল স্তরে অন্যূন দ্বিতীয় বিভাগ/শ্রেণি থাকতে হবে।   
  • বয়সসীমা: ২৫-১০-২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর   
  • বেতন (সর্বসাকুল্যে): ৩৫,৬০০/- টাকা   
  • চাকরির ধরন: সম্পূর্ণ চুক্তিভিত্তিক (মেয়াদ: ০৬ মাস/নবায়নযোগ্য)   

আবেদনের শর্তাবলী ও নিয়মাবলী:

  • আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের কপি, অভিজ্ঞতার সনদপত্রের কপি, সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের রঙিন ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ আবেদন করতে হবে।   
  • আবেদন পাঠানোর ঠিকানা: চেয়ারম্যান, টিসিবি বরাবর সরাসরি আবেদন করতে হবে। (টিসিবি ভবন, ১, কাওরান বাজার, ঢাকা-১২১৫)   
  • আবেদনের শেষ তারিখ: আগামী ২৬-১০-২০২৬ খ্রি. তারিখ বিকাল ০৪:০০ ঘটিকার মধ্যে। নির্ধারিত তারিখের পর কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।   
  • অতিরিক্ত শর্ত: বাছাইকৃত প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সার্টিফিকেট প্রদর্শন করতে হবে। প্রার্থীদেরকে কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। 

সূত্রঃ যুগান্তর-১১-১০-২০২৬ তারিখ


বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – TCB Job Circular 2026

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন