বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড-এর ৪টি ক্যাটাগরির পদের বিপরীতে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে এবং মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীদের নির্বাচিত করা হয়েছে।

পদের নাম ও উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা:
১. প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট জিএসই: ৫ জন
২. জুনিয়র মেকানিক (টায়ার) জিএসই: ৫ জন
৩. ইন-চার্জ স্যাম্পল সেকশন: ৫ জন
৪. জুনিয়র স্টোর কিপার (এমটি): ৫ জন

পরীক্ষা সংক্রান্ত তথ্য:
গত ১০ অক্টোবর ২০২৬ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এই তালিকা প্রকাশ করা হয়েছে। উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি এবং স্থান পরবর্তীতে এসএমএস (SMS) এবং বিমানের অফিসিয়াল ওয়েবসাইটের ক্যারিয়ার পেইজে প্রকাশের মাধ্যমে জানানো হবে।

প্রার্থীদের নিয়মিত বিমানের ওয়েবসাইট (www.biman.gov.bd অথবা www.biman-airlines.com) ভিজিট করার জন্য অনুরোধ করা হয়েছে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন