স্থাপত্য অধিদপ্তরের ৩টি ক্যাটাগরির মোট ৫টি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বিভাগীয় নিয়োগ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
নির্বাচিত পদের নাম ও সংখ্যা:
১. ড্রাফটসম্যান (নকশাকার) গ্রেড-২: ০৩ জন
২. লাইব্রেরীয়ান: ০১ জন
৩. সহকারী টেলিফোন অপারেটর: ০১ জন
গুরুত্বপূর্ণ তথ্য:
প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র সরাসরি রেজিস্ট্রি ডাকযোগে তাদের স্থায়ী ঠিকানায় পাঠানো হবে। নিয়োগের ক্ষেত্রে কোনো পর্যায়ে প্রার্থীর তথ্যে ভুল, সনদ জালিয়াতি বা অযোগ্যতা ধরা পড়লে তার নির্বাচন বাতিল বলে গণ্য হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ