বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদপ্তরের একটি পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে।

পদের বিবরণ ও ফলাফল:

  • পদের নাম: মৎস্য জরিপ কর্মকর্তা (১০ম গ্রেড)
  • মোট নির্বাচিত প্রার্থী: ৩৬ জন

কমিশন কর্তৃক গৃহীত পরীক্ষার ভিত্তিতে এই ৩৬ জন প্রার্থীকে সাময়িকভাবে (Provisionally) নিয়োগের জন্য মনোনয়ন প্রদান করা হয়েছে। নিয়োগের পূর্বে প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা এবং যথাযথ এজেন্সির মাধ্যমে জীবন-বৃত্তান্ত যাচাইয়ের পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় চূড়ান্ত নিয়োগ প্রদান করবে।

প্রকাশিত ফলাফলে কোনো উল্লেখযোগ্য ভুলত্রুটি পরিলক্ষিত হলে কমিশন তা সংশোধনের ক্ষমতা সংরক্ষণ করে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন