গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কারা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে প্রাথমিক লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে নিয়োগের জন্য অপেক্ষমান তালিকা হতে সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।

এই তালিকাটি 'সীঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর' পদের জন্য সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়ে গঠিত।

নির্বাচিত প্রার্থীদের স্থায়ী ঠিকানা বরাবর নিয়োগপত্র প্রেরণ করা হবে।

সকল নির্বাচিত প্রার্থীকে আগামী ১৮ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ১০:০০ ঘটিকায় নিয়োগপত্র ও নিয়োগপত্রে উল্লেখিত সকল কাগজপত্রসহ (দুই সেট) কারা অধিদপ্তরে যোগদান করার জন্য অনুরোধ করা হয়েছে।

নিয়োগের পূর্বে প্রার্থীর সকল সনদ, ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতা যাচাই করা হবে। যোগ্যতার ঘাটতি, দুর্নীতি, সনদ জালিয়াতি বা অসত্য তথ্য প্রমাণিত হলে সাময়িক নির্বাচন বাতিল বলে গণ্য হবে এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

কারা অধিদপ্তরের নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন