বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর বিভিন্ন ক্যাটাগরির শূন্য পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষার তারিখ ও কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে।

পদের নাম ও শূন্য পদ সংখ্যা:
১. উপ-সহকারী প্রকৌশলী (পুর-কৌশল) ও এস্টিমেটর (সিভিল) - ১২টি পদ
২. তত্ত্বাবধায়ক (তড়িৎ), উর্ধতন কারিগরি সহকারী (তড়িৎ) ও উপ-সহকারী প্রকৌশলী (তড়িৎ) - ০২টি পদ
৩. সহকারী কারিগরি কর্মকর্তা (জাহাজ/মেরিন), তত্ত্বাবধায়ক (ডিজেল/নির্মাণ), উর্ধতন কারিগরি সহকারী (যান্ত্রিক/ডিজেল/জাহাজ নির্মাণ), এস্টিমেটর এবং উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক/মেরিন) - ১১টি পদ

পরীক্ষার তারিখ ও সময়: ১৬ অক্টোবর ২০২৬ (শুক্রবার)। সকালের শিফট ১০:০০টা থেকে ১২:০০টা এবং বিকেলের শিফট ৩:০০টা থেকে ৫:০০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

পরীক্ষার কেন্দ্র: ঢাকা গভঃ পলিটেকনিক ইনস্টিটিউট এবং তেজগাঁও আদর্শ স্কুল এন্ড কলেজ, ঢাকা।

প্রবেশপত্র ডাউনলোড প্রক্রিয়া:
পরীক্ষার্থীদেরকে (https://biwta.teletalk.com.bd) ওয়েবসাইট থেকে নিজ নিজ User ID এবং Password ব্যবহার করে ০৭/১০/২০২৬ তারিখ হতে প্রবেশপত্র ডাউনলোড পূর্বক প্রিন্ট করে নিতে হবে।

গুরুত্বপূর্ণ নির্দেশনা: পরীক্ষা কেন্দ্রে অবশ্যই প্রিন্টকৃত প্রবেশপত্র সাথে আনতে হবে। এটি লিখিত পরীক্ষার পাশাপাশি উত্তীর্ণ হলে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার সময়ও প্রদর্শন করতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর লিখিত পরীক্ষার সময়সূচী প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন