চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের অধীনে নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ৫ (পাঁচ) দিনব্যাপী প্রশিক্ষণের সময়সূচি প্রকাশ করা হয়েছে। নির্দিষ্ট উপজেলার প্রাইমারি এডুকেশন রিসোর্স সেন্টারে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

প্রশিক্ষণের সময়কাল: ০৪ অক্টোবর ২০২৬ থেকে ০৮ অক্টোবর ২০২৬ পর্যন্ত।

প্রশিক্ষণের স্থান: সংশ্লিষ্ট উপজেলা প্রাইমারি এডুকেশন রিসোর্স সেন্টার (URC)।

প্রশিক্ষণের বিষয়সমূহ: প্রশিক্ষণে সরকারি চাকুরী আইন ২০১৮, আচরণ বিধিমালা, আর্থিক ব্যবস্থাপনা (iBAS++), বেতন-ভাতা, পেনশন, সার্ভিস বই লিখন এবং পাঠ পরিকল্পনা সহ পেশাগত বিভিন্ন বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করা হবে।

নির্দেশনা: নবনিয়োগপ্রাপ্ত সকল শিক্ষকদের নির্ধারিত তারিখ ও সময়ে সংশ্লিষ্ট ভেন্যুতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের প্রশিক্ষণের সময়সূচি প্রকাশ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের প্রশিক্ষণের সময়সূচি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন